ব্রাউজার থেকে আয় করুন।

ব্রাউজার থেকে আয়
ব্রাউজার ব্যবহার করে আনলিমিটেড মোবাইল রিচার্জ নিন ফ্রিতে
ব্রাউজার থেকে আয়


অনলাইনে আয় সম্পর্কে যারা খোজাখোজি করি, তাদের প্রায় সকলেরই ব্রাউজার সম্পর্কে ধারণা আছে। ইন্টারনেট ব্যাবহারের একটি অন্যতম ক্ষেত্র এই ব্রাউজার। যেমন: কেউ ক্রোম ব্রাউজার (Crome Browser), কেউ ফায়ারফক্স ব্রাউজার (Firefox Browser) কেউ ওপেরা (Opea) আবার অনেকে বিভিন্নরকম লাইট ওয়েট ব্রাউজার ব্যাবহার করে থাকে। যে কোন ওয়েবসাইট, সেটা আর্নিং হোক কিংবা অন্যান্য সাধারণ ওয়েবসাইট অথবা ফেসবুক/ ইউটিউব এর যে কোন লিংক সব ধতনের ওয়েবসাইটে ঢুকতেই ব্রাউজার লাগে।

কিন্তু এই সব ব্রাউজার ব্যবহারের কারণে কোন ধরনের প্রফিট বা লাভ হয় কি? উত্তর হবে : "না"।  কিন্তু এমন যদি হয় ব্রাউজার ব্যবহার করার জন্যই আপনি টাকা পাচ্ছেন আপনার ইন্টারনেট খরচ টা ব্রাউজার এর টাকা দিয়েই হচ্ছে তাহলে কেমন হয়! এই আর্টিকেল এ আমি এমন একটি ব্রাউজার এপ্স এর সম্পর্কে বলব যেটা ইন্সটল করে ব্যবহার করলেই আপনি টাকা পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক।

RITS ব্রাউজার :

এই ব্রাউজারের নাম হলো: রিট্স ব্রাউজার / RITS Browser।  ব্রাউজারটি ডাউনলোড করার জন্য নিচের এই লিংক এ ক্লিক করুন :
ব্রাউজারটির ফাইল সাইজ তেমন বড় না। তাই প্রায় সব মোবাইল এই ভাল চলে। ক্রোম বা অন্যান্য ব্রাউজার তো সকলেই ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ব্যাবহার করে। কিন্তু সেই জায়গায় RITS ব্রাউজার ব্যবহার করলে ক্ষতি কি! এখানে আপনার ব্রাউজিং এর কাজ ও হবে আবার এই ব্রাউজার এপস ব্যবহার এর জন্য আপনি আয় করতেও পারবেন তাই ব্রাউজার ইন্সটল করে আপনার মোবাইল এ রেখে দিন। এখন এই ব্রাউজার থেকে কিভাবে টাকা পাবেন, সেটা জেনে নেওয়া যাক।

ব্রাউজার থেকে যেভাবে আয় করবেন :

প্রথমেই বলেছি যে ব্রাউজার টি ইন্সটল করে শুধু ব্যবহার করলেই আপনি টাকা পাবেন। তাই এখানে নির্দিষ্ট কোন কাজ নেই। শুধু আপনার প্রয়োজনে ব্রাউজার টি ব্যবহার করবেন। তবে এই ব্রাউজার থেকে আয় শুরু করার জন্য আপনাকে একটি একাউন্ট করার প্রয়োজন আছে। তাই কিভাবে একাউন্ট করবেন, জেনে নিন।

একাউন্ট করুন: ব্রাউজার টি ইন্সটল করে ওপেন করলেই একটি অন্যান্য ব্রাউজারের মতো  উপরে বাম দিকে একটি থ্রি ডট মেনু বার দেখতে পাবেন। এখানে ক্লিক করলে ব্রাউজার সেটিংস এর বিভিন্ন অপশন দেখতে পাবেন। এই অপশন গুলোর সবার উপরে "Earn Money" অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে দিন। এবার আপনি তিনটি অপশন দেখতে পাবেন।
  • Google Account
  • Facebook Account
  • Custom Sign up

অর্থাৎ, এখানে আপনি গুগল একাউন্ট অথবা আপনার ফেসবুক একাউন্ট অথবা আপনি নিজে থেকে ইমেইল দিয়ে একাউন্ট করতে পারবেন। গুগল একাউন্ট দিয়ে সাইন আপ করতে হলে আপনার মোবাইল এ আগে থেকেই জিমেইল লগ ইন করা থাকতে হবে। ফেসবুক একাউন্ট দিয়ে সাইন আপ করতে হলে আপনাকে ফেসবুক এর ওয়েবসাইট এ নিয়ে যাবে। এখানে আপনার ফেসবুক একাউন্ট এ লগ ইন করতে হবে। আর যদি কাস্টম সাইন আপ করতে চান তাহলে একটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই হবে।

তো যাই হোক, তিনটার মধ্যে যে কোন একটা সিলেক্ট করে দিবেন। এরপর একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। এখানে আপনার নাম, মোবাইল নম্বর, কোন দেশ সেটা সিলেক্ট করে দিয়ে সাবমিট এ ক্লিক করলেই আপনার একাউন্ট হয়ে যাবে। এবার আপনি ব্রাউজার যত ব্যবহার করবেন, তত আয় হবে। এত প্রসেস দেখে আবার ঝামেলা মনে করবেন না। এটি শুধু দেখতেই বড়, কিন্তু একাউন্ট খোলা বাস্তবে অনেক সোজা। এখন একাউন্ট খোলার আগে আপনি যেখানে "Earn Money" অপশন দেখেছিলেন, একাউন্ট খোলার পর সেখানে আপনার একাউন্ট এর যাবতীয় তথ্য দেখার অপশন পাবেন। তো এইবার যত ইচ্ছা ব্রাউজার ব্যবহার করুন এবং আয় করুন। ব্রাউজার থেকে কিভাবে টাকা নিবেন তা জানতে আরেকটু নিচে পড়ুন।


ব্রাউজারের ফিচারসমূহ :

আয় করা যায় বলে মনে করিয়েন না যে ব্রাউজার এর ফিচার খারাপ। Rits Browser এ যথেষ্ট ভাল ফিচার আছে। এখানে হোম পেজ এ সব গুরুত্ত্বপূর্ণ ও জনপ্রিয় ওয়েবসাইট এর টাইটেল দেওয়া আছে। এছাড়াও ব্রাউজারের থিম অনেক ভাল। ব্রাউজারের যথেষ্ট ভাল স্পিড রয়েছে। এখানে নাইট মোড কিংবা incognito mode সহ অন্যান্য উন্নত মানের ব্রাউজারে যে সব ফাংশন থাকে সেই সব ফাংশন এই ব্রাউজারে আছে। এছাড়াও যারা বিভিন্ন ওয়েবসাইট এ কাজ করে টাকা আয় করছেন, তাদের জন্য আরও ভাল সুযোগ করে দিয়েছে এই ব্রাউজার। কারণ, আপনি যখন ওয়েবসাইট এ কাজ করতেন তখন তো আপনাকে যে কোন একটি ব্রাউজার এ যেতে হতো। কিন্তু যদি সেখানে Rits ব্রাউজার ব্যবহার করলে একসাথে ডাবল লাভ। কারণ, আপনার ওয়েবসাইট এ কাজের জন্য আয় হচ্ছে, আবার একই সময়ে ব্রাউজার ব্যবহারের কারণেও আয় হচ্ছে। তাই অন্যান্য ব্রাউজার এমনি ব্যবহার না করে Rits Browser ব্যবহার করুন।


বোনাস কাজ :

এই ব্রাউজারে আপনি আপনার প্রয়োজনে যে কোন ওয়েবসাইট ভিজিট করলেই আয় হতে থাকবে। এক কথায় ব্যবহার করলেই আয়। কিন্তু আপনি যদি চান ব্রাউজার থেকে আপনার আয় টা একটু বাড়িয়ে নিবেন, তাহলে বোনাস কাজ করতে পারেন। এখানে আমি বোনাস কাজ করে আয় বাড়ানোর কিছু ট্রিকস আপনাদের জন্য দিলাম।


বেশি আয় করার কিছু ট্রিকসঃ

অফলাইন গেম খেলে আয় :

 এটির মাধ্যমে আপনারা ইন্টারনেট ব্যবহার না করেই এই ব্রাউজার থেকে আয় করতে পারবেন। Rits ব্রাউজারে অফলাইন এবং অনলাইন গেম খেলার সুযোগ আছে। এখানে অফলাইন গেম খেলার অপশনে গেলে আপনি বিভিন্ন অফলাইন গেম দেখতে পাবেন। যে কোন একটি ডাউনলোড করে নিন। এবার ইন্টারনেট ছাড়াই খেলতে থাকুন। যত খেলবেন তত আপনার আয় হতে থাকবে।


ভিডিও দেখে ইনকাম: 

ব্রাউজার এ গেলেই আপনি ভিডিও দেখার অপশন পাবেন। এখানে Rits browser এর নিজস্ব কিছু ভিডিও আছে। এগুলো দেখার মাধ্যমে আপনি বোনাস পয়েন্ট নিতে পারেন।

Hourly check in এর মাধ্যমে পয়েন্ট : 

আপনি যদি আপনার প্রোফাইল এ ঢুকেন, তাহলে নিচে "Earn Money" অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি আরও দুইটা অপশন পাবেন। তার মধ্যে একটি হলো  "Hourly check in"। এখানে প্রায় প্রতি ঘন্টায় এড আসে। আপনি এই এডগুলো দেখে ভাল ইনকাম করতে পারবেন।

কাজ করার পদ্ধতি এবং বেশি আয় করার ট্রিকস তো জানলেন। এবার প্রশ্ন হলো টাকা তোলা নিয়ে। তো চলুন জেনে নেই কিভাবে এই ব্রাউজার থেকে টাকা নিবেন।


টাকা তুলবেন যেভাবে :

এই ব্রাউজার থেকে আপনাকে টাকা মোবাইল রিচার্জ এর মাধ্যমে দেওয়া হবে। আপনি যে কোন নম্বর এই রিচার্জ নিতে পারবেন। এর আরেকটা ভাল দিক হলো আপনি রিচার্জ দেওয়ার এক সেকেন্ড এর মধ্যেই মোবাইল রিচার্জ এর টাকা পেয়ে যাবেন। প্রথম কয়েকবার আপনি যে মোবাইল নম্বর দিয়ে একাউন্ট করেছেন শুধুমাত্র সেই মোবাইল নম্বরেই রিচার্জ নিতে পারবেন। এরপর থেকে আপনার ইচ্ছামত যে কোন নম্বরে রিচার্জ নিতে পারবেন।

তো টাকা নেওয়ার জন্য প্রথমে আপনার একাউন্ট এর প্রোফাইল এ যান। এখানে আপনার একাউন্ট এ কত পয়েন্ট আছে সেটা দেখতে পাবেন এবং কত পয়েন্ট এ কত টাকা সেটাও দেখতে পাবেন। তার ঠিক নিচেই "withdraw" অপশন টি পেয়ে যাবেন। এখানে ক্লিক করুন। এরপরের পেজ এ কত টাকা নিবেন সেটা এবং যে নম্বরে রিচার্জ নিবেন সেই মোবাইল নম্বরটি দিন। এরপর "withdraw" তে ক্লিক করুন। কাজ শেষ। এক সেকেন্ড এর মধ্যেই আপনার একাউন্ট এ টাকা চলে যাবে।


শেষ কথা

আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। এ সম্পর্কে কোন ধরনের মতামত বা হেল্প লাগলে অবশ্যই কমেন্ট এ জানাবেন।
এই সাইটে আপনারা যে কোন ধরনের অনলাইন কাজের ব্যাপারে আপডেট পাবেন। এই সাইটে সব ধরনের নিশ্চিত আয়ের ব্যাপারে নির্ভূল গাইডলাইন দেওয়া আছে। ফেক কাজের কোন রিভিউ করা হয়না। তাই সব ধরনের কাজের সম্পর্কে জানতে এবং কাজের বিস্তারিত পদ্ধতি  জন্য আমাদের সাইট এ আসতে পারেন। অথবা আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন। ফেসবুক পেজ এ যেতে নিচে ক্লিক করুন:

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url