CPC, CPM, CPA কি? সিপিএ, সিপিসি, সিপিএম কি? - জেনে নিন।
যারা এফিলিয়েট মার্কেটিং, ব্লগিং কিংবা বিভিন্ন এড/ বিজ্ঞাপন নেটওয়ার্ক এর সাথে যুক্ত তারা অবশ্যই CPA (সিপিএ), CPM (সিপিএম), CPC (সিপিসি) এর নাম শুনেছেন। কিন্তু অনেকেই এর সম্বন্ধে সঠিক জানেন না। এই আর্টিকেল এ আমি CPA, CPC ও CPM নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনি যা যা পাবেন-
▶️CPA কি? / সিপিএ কি?
▶️CPC কি? / সিপিসি কি?
▶️CPM কি?/ সিপিএম কি?
CPA কি? / সিপিএ কি?
CPA এর পূর্ণরূপ হলো Cost Per Action । এফিলিয়েট মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করেছেন কিংবা Affiliate মার্কেটিং সম্পর্কে জানেন, তারা অবশ্যই CPA (সিপিএ) নামের সাথে পরিচিত।
CPA ব্যাপারটা হলো আপনি যদি কোন এড প্রকাশ করেন তবে আপনার এড এ ক্লিক করলে বা আপনার এড কয়জন দেখল তাতে কোন যায় আসেনা। আপনি CPA পদ্ধতিতে তখনি টাকা আয় করবেন যখন আপনার এড বা ইনফরমেশন থেকে ভিজিটর কোন অ্যাকশন (action) নিবে। অ্যাকশন কথাটা কি কঠিন হয়ে গেল? চলুন বুঝিয়ে বলি।
মনে করেন, আপনি একটি অনলাইন কোর্স কিংবা কোন কোম্পানির পণ্যের একটি বিজ্ঞাপন বা তথ্য শেয়ার করেছেন। এখন, আপনার এই বিজ্ঞাপন অথবা এড দেখে যদি কোন ব্যাক্তি ওই ভিডিও কোর্স অথবা পণ্য কিনে তবেই আপনাকে টাকা বা কমিশন দেওয়া হবে। এটিই cost per action বা CPA অর্থ প্রদান পদ্ধতি।
CPC কি? / সিপিসি কি?
CPC এর পূর্ণরূপ হলো cost per click. আপনি যখন আপনার ব্লগিং এর জন্য এডভারটাইজ নেটওয়ার্ক এর সাথে যুক্ত হচ্ছেন, তখন আপনার CPC সম্পর্কে অবশ্যই ধারণা থাকা প্রয়োজন।
CPC পদ্ধতি টি খুবই সরল। আপনি হয়তো এর পূর্ণরূপ দেখেই ব্যাপার টা বুঝে ফেলেছেন। আপনি যদি বিজ্ঞাপন শেয়ার করেন তবে এই বিজ্ঞাপনে যত মানুষ ক্লিক করবে, তত আপনার আয় হতে থাকবে। এখানে আয় প্রতি ক্লিকের উপর নির্ভর করে। বেশিরভাগ ভাল বিজ্ঞাপন নেটওয়ার্ক এ CPC রেট দেওয়া থাকে।
CPM কি? / সিপিএম কি?
CPM এর পূর্ণরূপ হলো : Cost Per Milling. "Milling" অর্থ হলো হাজারে। CPM শব্দটিও বিজ্ঞাপন নেটওয়ার্ক এর সাথে যুক্ত।
CPM পদ্ধতি হলো আপনি যদি বিজ্ঞাপন শেয়ার করেন, তবে এখান থেকে আয় করার জন্য কোন অ্যাকশন বা ক্লিক এর প্রয়োজন নেই। শুধু আপনার শেয়ার করা বিজ্ঞাপন টি কতবার দেখা হয়েছে তার উপর আয় হবে। এই আয়ের রেট নির্ধারিত হয় প্রতি হাজারের উপর। প্রায় প্রতিটা বিজ্ঞাপন নেটওয়ার্ক এ CPM যুক্ত থাকে এবং প্রতি হাজার ভিজিটর এর জন্য আপনাকে কত টাকা দেওয়া হবে তার রেট দেওয়া থাকে।
আশা করি পোস্ট টি পড়ে আপনি উপকৃত হয়েছেন। অবশ্যই কমেন্ট এ আপনার মতামত জানাবেন। "Royal-Desk" সাইটে অনলাইনে আয় এবং এ সম্পর্কিত সকল তথ্য ও টিপস পাবেন। তাই যে কোন প্রয়োজনে আমাদের সাইট এর সাথেই থাকুন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url