শিক্ষার্থীদের কাছে যে ৪টি Apps থাকা উচিত

বর্তমান যুগে প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। শিক্ষা ক্ষেত্রও এর ব্যাতিক্রম নয়। অনেকেই মনে করেন যে শিক্ষার্থীদের মোবাইল কিংবা ল্যাপটপ ব্যবহার করা উচিত নয়। কিন্তু প্রযুক্তির সুফলের চেয়ে কুফল বড় করে দেখা নিতান্তই মূর্খামি ছাড়া আর কিছু নয়। প্রযুক্তি সুফলগুলো গ্রহণ করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া সম্ভব। তাই এই পোস্টে শিক্ষার্থীদের মোবাইলে থাকা উচিত বা শিক্ষার্থীরা উপকৃত হতে পারে এমন চারটি এপ/ সফটওয়্যার নিয়ে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক।

শিক্ষার্থীদের মোবাইলে যে ৪টি Apps থাকা উচিত


1. PHOTOMATH

অনেক বিস্ময়কর একটি সফটওয়্যার। হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লেন। ঐ সময় আপনার সাথে কেউ নেই যে আপনাকে বুঝিয়ে দেবে। এমতাবস্থায় এই অ্যাপে গিয়ে প্রশ্নটির একখানা ছবি তুইলেই সাথে সাথে স্টেপ বাই স্টেপ সলিউশন দেবে এই অ্যাপটি।

ডাউনলোড লিংক- https://play.google.com/store/apps/dev?id=8492011720422545772


2. BUDDY-TALK

ইংরেজি শিখতে গেলে কথা বলার কোন বিকল্প নেই৷ কিন্তু আমরা সচরাচর কথা বলতে পারি না কথা বলার পার্টনার না পাওয়ায়। তাই আমাদের ইচ্ছা থাকলেও উপায় না থাকার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই। এই অ্যাপটির মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলার পার্টনার খুজে পাবেন।

ডাউনলোড লিংক- https://play.google.com/store/apps/details?id=com.jeetproductions.opentalk


3. MOON-READER

মোবাইলে কিংবা ট্যাবে বই পড়ার জন্য এর চেয়ে ভালো অ্যাপ আছে কিনা আমার জানা নেই। এই অ্যাপটির সাইজও খুব কম। অ্যাপের মাঝেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের বইটি। এই অ্যাপটি ফোনে থাকা মানে আস্ত একটা লাইব্রেরি থাকা।

ডাউনলোড লিংক- https://play.google.com/store/apps/details?id=com.flyersoft.moonreader


4. CamSCANNER

বন্ধুর কাছে তার নোট খাতাটা ধার নিলেন। তো তার নোটখাতাটি তাকে দিয়ে দেওয়ার আগে আপনি যদি দ্রুতই তার নোট খাতাটির একটা পিডিএফ ফাইল তৈরি করে নিজের ফোনে রাখেন তাহলে কেমন হয়? এই অ্যাপটি আপনাকে যেকোনো ডকুমেন্ট স্কান করে দিতে পারবে। একেবারে কম্পিউটারের স্ক্যানারের মতো।

ডাউনলোড লিংক- https://play.google.com/store/apps/details?id=com.intsig.camscanner

# collected


এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ফেইসবুক পেজ 📋 লাইক করুন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url