ব্যাংক একাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার পদ্ধতি (DBBL)

আজকের এই যুগে নিজের একটি ব্যাংক একাউন্ট নেই, এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবেনা। ব্যাংক একাউন্ট তত্ত্বাবধানের জন্য একটি মোবাইল নম্বর এই একাউন্টের সাথে লিংক করা থাকে। ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করলে কিংবা ব্যাংক একাউন্ট টাকা ইন করাসহ যে কোনো লেনদেন করার সাথে সাথে খুদেবার্তা চলে যায় লিংক করা মোবাইল নম্বরে। অনেক সময়ই এই মোবাইল নম্বর পরিবর্তন করার প্রয়োজন হয়। অনেকে এই প্রক্রিয়া সঠিকভাবে জানেন না। আবার জানলেও ঝামেলা মনে করেন। এই আর্টিকেল এ কিভাবে সহজেই আপনার ব্যাংক একাউন্ট এর সাথে লিংক করা ফোন নম্বর টি পরিবর্তন করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত বলব।

ব্যাংক একাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার পদ্ধতি (DBBL)


ব্যাংক একাউন্টের মোবাইল নম্বর কেন পরিবর্তন করা লাগে?!

ব্যাংক একাউন্টের মোবাইল নম্বর বিভিন্ন কারণে পরিবর্তন করার প্রয়োজন হয়। পুরাতন নম্বর পরিবর্তন করে নতুন নম্বর ব্যবহার শুরু করলে এর দরকার বেশি হয়। আবার অনেক সময় সিম কার্ড হারিয়ে গেলে অথবা নেটওয়ার্ক ভাল না হওয়ায় সার্ভিস খারাপের কারনে ব্যাংক একাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করতে হতে পারে। তো যাই হোক, মূল আলোচনায় আসা যাক- "কিভাবে আপনার ব্যাংক একাউন্টে লিংকড মোবাইল নম্বরটি পরিবর্তন করবেন?"


ব্যাংক একাউন্টে লিংক থাকা মোবাইল নম্বর পরিবর্তন করবেন যেভাবে

আপনি যদি আপনার ব্যাংক একাউন্টে যে মোবাইল নম্বরটি লিংক করা আছে সেটা পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংক এ একটি আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যে ব্যাংক এর একাউন্ট ব্যবহার করেন, সেই ব্যাংক এর যে কোন শাখায় গিয়ে মোবাইল নম্বর পরিবর্তন এর একটি আবেদন পত্র জমা দিতে হবে। কিভাবে আবেদন লিখবেন, তা নিচে বিস্তারিত বলা আছে। আপনি সংশ্লিষ্ট ব্যাংক এর শাখায় কর্মরত ব্যাক্তির সাথে এ ব্যাপারে কথা বলে নিতে পারেন। 


ব্যাংক একাউন্টের মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আবেদন লিখবেন যেভাবে

আবেদন লেখার আলাদা কিছু ফরম্যাট আছে। অনেকেরই এই প্রশ্ন থেকে যায় যে আবেদন আবার লিখব কিভাবে! তাই আবেদন লেখার ফরম্যাট টা নিচে দেওয়া হলো। আলাদা আলাদা ব্যাংক এর ঠিকানা কিংবা অন্যান্য তথ্য আলাদা রকম হতে পারে। আপনাদের বোঝার স্বার্থে এখানে ডাচ বাংলা ব্যাংক এর একাউন্ট এর মোবাইল নম্বর পরিবর্তন করার আবেদন পত্রের নমুনা দেওয়া হলোঃ


☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞

তাং- ০২ জানুয়ারি,২০২৩

হেড অব এজেন্ট ব্যাংকিং

এজেন্ট ব্যাংকিং ডিভিশন

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড

৪৭-মতিঝিল বাণিজ্যিক এলাকা

ঢাকা, ১০০০

বিষয়ঃ মোবাইল নং পরিবর্তন প্রসঙ্গে।


মহোদয়,

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে, আমার একাউন্ট নং এর বিপরীতে থাকা মোবাইল নং টি পরিবর্তন করতে ইচ্ছুক।


একাউন্ট নং- ৭০১××××××××××

নাম- "ব্যাংক একাউন্ট অনুযায়ী পুরো নাম"

বর্তমান মোবাইল নং- ০১৬××××××××{যে নম্বর আগে দেওয়া ছিল}

হবে- ০১৫××××××××{পরিবর্তন করে যে নতুন নম্বর দিতে চাচ্ছেন}


অতএব, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।


বিনীত নিবেদক

Signature

 

☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞


অবশ্যই লক্ষ্য রাখবেন

আপনার আবেদন টি তে অবশ্যই আপনার নিজের স্বাক্ষর সহ আপনি ব্যাংক এর যে শাখা থেকে আবেদন করবেন সেখানকার কর্মকর্তার Signature থাকা লাগবে। অন্যাথায় আপনার আবেদনটি গ্রহণযোগ্য নাও হতে পারে।


শেষ কথা

অনেকেই এই আবেদন প্রক্রিয়া টাকে অনেক ঝমেলার মনে করেন। আপনি এই ছোট সাইজের আবেদনপত্র টি চাইলে মোবাইলে টাইপ করেই প্রিন্ট করে নিতে পারেন।


আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ 🚩 টি লাইক করুন। এই পোস্ট সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানান।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url