SSC রেজাল্ট জানার উপায় | SSC result check

SSC (SECONDARY SCHOOL CERTIFICATE) বা সমমান দাখিল পরীক্ষার ফলাফল জানার জন্য অনেকেই অনেকরকম ভোগান্তি তে পড়েন। স্কুল বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কখন নোটিশ বোর্ড এ রেজাল্ট এর সূচী টানবে আর তখন রেজাল্ট দেখবেন এমন অপেক্ষা করতে হয়। কিন্তু আপনি চাইলে কোথাও না গিয়ে কিংবা অপেক্ষা না করে যে কোনো জায়গা থেকে বিষয়ভিত্তিক গ্রেড সহ রেজাল্ট পেতে পারেন। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই এসএসসি বা সমমান পরিক্ষার রেজাল্ট পাবেন একদম রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই। আপনি দুইভাবে এসএসসি (SSC) সমমান দাখিলের রেজাল্ট জানতে পারেন। প্রথমত আপনার ইন্টারনেট সংযোগ থাকলে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে পারেন। আর ইন্টারনেট সংযোগ না থাকলে কিংবা বাটন ফোন ব্যবহারকারী হলে এসএমএস (SMS) এর মাধ্যমে জানতে পারেন। তো চলুন এই দুই ভাবে মাধ্যমিক পরিক্ষার রেজাল্ট কিভাবে জানা যায়, বিস্তারিত জেনে নেই।

SSC ফলাফল জানার উপায় | SSC result check




অনলাইনে মাধ্যমিক পরিক্ষার ফলাফল জানার প্রক্রিয়া| Get SSC result Online

আজকাল প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে, তাই এসএসসি (SSC) পরীক্ষার রেজাল্ট জানতে ওয়েবসাইট কেই অনেকে সহজ মাধ্যম মনে করেন। অনলাইনে আপনাকে এসএসসি বা সমমান পরিক্ষার রেজাল্ট জানতে এই http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই সাইটে প্রবেশ করার পর আপনি নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।

SSC ফলাফল জানার উপায় | SSC result check


এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-


  1. প্রথম ঘরে আপনি কোন পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। এখানে SSC/Dakhil/Equivelent সিলেক্ট করতে পারেন।
  2. ২য় ঘরে কত সালে SSC পরীক্ষা দিয়েছে সেই সাল বা এসএসসি ব্যাচ সিলেক্ট করুন।
  3. এরপর কোন শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরিক্ষা দিয়েছে সেই বোর্ড সিলেক্ট করুন।
  4. তারপরে SSC রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর টি সঠিক ভাবে দিন।
  5. সবশেষে একটি ক্যাপচা বা যোগ/ বিয়োগ আসবে তো এইটা ফলাফল বসায়ে দিবেন বক্সে।
  6. তারপর নিচে "Submit" লেখাতে ক্লিক করলেই কাঙ্খিত রেজাল্ট পেয়ে যাবেন।

[উল্লেখ্য: একেবারে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই সবাই এই সাইটে ঢোকার চেষ্টা করে, তখন সার্ভার ডাউন হয়ে যেতে পারে এবং আপনার রেজাল্ট দেখতে সমস্যা হতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করলে রেজাল্ট পেয়ে যাবেন]


এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট পাওয়ার উপায়| Get SSC result via SMS

আপনার ইন্টারনেট সংযোগ না থাকলেও SMS এর মাধ্যমে SSC রেজাল্ট জানতে পারবেন। এটিও খুব সহজ প্রক্রিয়া। এসএসসি রেজাল্ট জানতে এসএমএস এর ফরম্যাট টি হলো-

SSC/Dakhil <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> SSC রোল নম্বর <Space> সাল


SMS এর মাধ্যমে SSC রেজাল্ট জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  1. প্রথমত আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে "new sms" এ লিখুন
  2. উপরের ফরম্যাট অনুযায়ী প্রথমে SSC, যদি দাখিল হয় তবে Dakhil লিখুন।
  3. এরপর space বা ফাকা দিয়ে যে শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই শিক্ষা বোর্ড এর ইংরেজি নামের প্রথম তিন অক্ষর বড় হাতে লিখতে হবে।
  4. তারপর আবার space দিয়ে পরীক্ষার্থীর SSC রোল নম্বর সঠিকভাবে লিখুন।
  5. আবার space দিয়ে কত সালে SSC পরীক্ষা দিয়েছে সেই সাল বা এসএসসি ব্যাচ লিখুন।
  6. এবার ম্যাসেজটি ১৬২২২ নম্বরে সেন্ড করুন। ফিরতি এসএমএস এ আপনাকে রেজাল্ট জানিয়ে দিবে, সব বিষয়ের গ্রেড সহ।


শিক্ষাবোর্ডের নামের সংক্ষিপ্ত অংশ।  Short Form of Board name

এসএম এস এর মাধ্যমে রেজাল্ট জানতে বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর বড় হাতে লিখতে হয়। অনেকে এই ব্যাপারটা নিয়ে কনফিউজড হয়ে যায়। আপনাদের সুবিধার্তে নিচে বোর্ড নামের সংক্ষিপ্ত অংশ নিচে দেওয়া হলো-

Board Name Short Form
Dhaka Board DHA
Chittagong Board CHI
Dinajpur Board DIN
Comilla Board COM
Rajshahi Board RAJ
Sylhet Board SYL
Barishal Board BAR
Jessor Board JES
>Mymensingh Board MYM
Madrashah Board MAD
Technical Board TEC


শেষ কথা


আশা করি পোস্ট টি আপনাদের উপকারে এসেছে। এখন সহজেই SSC বা সমমান কোনো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঝামেলা ছাড়াই ঘরে বসে জানতে পারবেন। এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ফেসবুক পেইজ 🚩টি লাইক করুন। এই পোস্ট সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্স এ জানাতে ভুলবেন না।

Share This Post

Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url