জিমেইল একাউন্টের জন্মতারিখ পরিবর্তন করার উপায়। জিমেইলে জন্মতারিখ কত দেওয়া আছে দেখুন।

 Gmail একাউন্টে জন্ম তারিখ পরিবর্তন করার পদ্ধতি

Gmail এ Birth date পরিবর্তন করবেন যেভাবে

Google account এ বয়স পরিবর্তন

Gmai একাউন্ট এর জন্মতারিখ কত দেওয়া আছে দেখুন

জিমেইল একাউন্টের জন্মতারিখ পরিবর্তন করার উপায়। জিমেইলে জন্মতারিখ কত দেওয়া আছে দেখুন।


জিমেইল একাউন্ট এর জন্মতারিখ সমস্যা

আজকাল প্রায় সকলেরই ইমেইল একাউন্ট আছে। বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারী সকলেরই ইমেইল প্রয়োজন হয় এবং এর জন্য বেশিরভাগ ইউজার ই জিমেইল ব্যবহার করে থাকে। জিমেইল ব্যবহারের কিছু সুবিধা হলো একটি জিমেইল একাউন্ট দিয়ে গুগলের সকল পরিষেবায় একাউন্ট করা যায়। কিন্তু কিছু ক্ষেত্রে জিমেইল নিয়ে সমস্যা হয়। বিশেষ করে অনেক ক্ষেত্রে জিমেইল এ বয়স বা জন্মতারিখ পরিবর্তন করতে হয়। এই সমস্যা বেশিরভাগ সময় যখন ১৮+ বয়স এর কোন প্রোগ্রাম এ ঢুকতে হয় তখন ঘটে। যেমন জিমেইল এ দেওয়া জন্মতারিখ অনুযায়ী অনেকেরই বয়স ১৮ এর কম। আবার গুগলে অনেক পরিষেবা রয়েছে যেখানে আপনার বয়স আঠারো বছর না হলে আপনি একাউন্ট করতে পারবেন না। আবার অনেকে জিমেইল এ জন্মতারিখ ভুল দিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মূলত এই সব কারণেই জন্মতারিখ পরিবর্তন করতে হয়।


অনেকে আবার এই সমস্যার সমাধান করতে গিয়ে আগের জিমেইল একাউন্ট বাদ দিয়ে নতুন জিমেইল একাউন্ট খোলে। এইটা মূলত বোকামি ছাড়া আর কিছুই নয়। এই আর্টিকেল এ কিভাবে আপনারা জিমেইল (Gmail) এর জন্মতারিখ কত দেওয়া আছে তা দেখবেন ও পরিবর্তন করবেন, সেই বিষয়ে আলোচনা করব। তাই পুরো পোস্ট টি ভালভাবে পড়ুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।



Gmail একাউন্ট এ জন্ম তারিখ পরিবর্তন :


জিমেইল একাউন্ট এ আপনার বয়স পরিবর্তন করতে হলে জন্ম তারিখ চেঞ্জ করতে হবে। আপনি যে কোন ব্রাউজার থেকে এই কাজটি করতে পারবেন। অনেকেই জিমেইল এপ এ বারবার ঘুরাঘুরি করেও এই অপশন খুঁজে পান না। তাই আপনার উদ্দেশ্যে বলছি আপনারা যে কোন ব্রাউজার থেকে জিমেইলে আপনার বয়স পরিবর্তন বা জন্ম তারিখ পরিবর্তন করতে পারেন। জিমেইল এ জন্ম তারিখ পরিবর্তন কিভাবে পরিবর্তন করবেন তা আপনাদের সুবিধার্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো :


স্টেপ ১ : ব্রাউজারে জিমেইল লগ ইন করুন।

প্রথমে আপনি যে কোন ব্রাউজার ( ক্রোম, ওপেরা বা ভিয়া ব্রাউজার) এ গিয়ে জিমেইল এর ওয়েবসাইট এ যান। অথবা জিমেইল এ যেতে এখানে ক্লিক করুন। আপনার যদি ব্রাউজার থেকে আগেই জিমেইল এ লগ ইন করা থাকে তাহলে এর প্রয়োজন নাই। আর যদি লগ ইন করা না থাকে তাহলে জিমেইল এর সাইট এ গিয়ে লগ ইন করে নিন।


জিমেইল এ লগ ইন করা প্রায় সবাই বুঝেন। সাইট এ গেলে আপনি লগ ইন করার অপশন পাবেন। এখানে আপনি যে জিমেইল এর বয়স বা জন্মতারিখ পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেইল এর এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।


স্টেপ ২ : গুগল একাউন্ট এ যান


এখন google এ গিয়ে সার্চ করুন "google account"। অবশ্যই আপনি যে ব্রাউজার থেকে জিমেইল এ লগ ইন করেছেন সেই ব্রাউজার থেকে গুগলে সার্চ করবেন। এরপর গুগলে আপনি নিচের ছবির মতো দেখতে পাবেন।


Google account in google search


এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে গুগল একাউন্ট এর সাইটে নিয়ে যাবে। এরপর নিচের ছবির মতো উপরে ডান পাশে "Go to google account" লেখা দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।

জিমেইল একাউন্টের জন্মতারিখ পরিবর্তন করার উপায়। জিমেইলে জন্মতারিখ কত দেওয়া আছে দেখুন।



স্টেপ ৩ : জিমেইল জন্মতারিখ কি দেওয়া আছে তা দেখুন


"Google account" এ ক্লিক করার পর আপনার জিমেইল এর সব তথ্য  এখানে দেখতে পাবেন। উপরে "personel info" অপশন টি দেখতে পাবেন। [নিচের ছবিতে]

জিমেইল একাউন্টের জন্মতারিখ পরিবর্তন করার উপায়। জিমেইলে জন্মতারিখ কত দেওয়া আছে দেখুন।



এখানে ক্লিক করলে আপনি আপনার জিমেইল এ আপনার ব্যাক্তিগত সব তথ্য দেখতে পাবেন। এর মধ্যে "Birth Date" একটি অপশন দেখতে পাবেন। [নিচের ছবিতে]


জিমেইল একাউন্টের জন্মতারিখ পরিবর্তন করার উপায়। জিমেইলে জন্মতারিখ কত দেওয়া আছে দেখুন।


এখানে আপনার জিমেইল এ জন্মতারিখ কত সেটা দেখতে পাবেন। অনেকে জিমেইল এ জন্মতারিখ কি দেওয়া আছে সেটা মনে থাকেনা বা অনেক ক্ষেত্রে দেখার প্রয়োজন পড়ে। এই পদ্ধতিতে আপনি আপনার জিমেইল এর বয়স দেখতে পারেন।


স্টেপ ৪ : জিমেইল এর জন্মতারিখ পরিবর্তন করুন

আপনার "Google account" এ ঢুকে "personal info" তে আপনি আপনার জিমেইল এ দেওয়া সকল ব্যক্তিগত তথ্য খুঁজে পাবেন। এখান থেকে "Birth Date" অপশনটি খুঁজে বের করুন। এখানে ক্লিক করলেই আপনি জন্মতারিখ সিলেক্ট করার অপশন পাবেন। এখানে আপনি চাইলে আপনার জন্মতারিখের তারিখ,মাস অথবা জন্মসাল পরিবর্তন করতে পারবেন। তো আপনি যত দিতে চান তা এখানে বসিয়ে নিচে "save" লেখাতে ক্লিক করে দিন। ব্যাস, কাজ শেষ।

✔️


আশা করি, আর্টিকেল টি পড়ে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। খুব সহজেই উপরের এই পদ্ধতিতে আপনি নিজের জিমেইল এর বয়স দেখতে পারবেন ও পরিবর্তন করতে পারবেন।


এই আর্টিকেল সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট এ জানান। আমাদের ওয়েবসাইটে অনলাইনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও সঠিক গাইডলাইন পাবেন। এই ওয়েব সাইটের সকল আপডেট পেতে "My Blog Desk" ফেসবুক পেজ টি লাইক করুন এবং সংগেই থাকুন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url