কোয়ালিটি ঠিক রেখে ইমেজ বা ছবির লিংক শেয়ার করুন - রয়েল ডেস্ক

 ইমেজ/ ছবির লিংক শেয়ার

ইমেজ বা ছবির কোয়ালিটি ঠিক রেখে শেয়ার

ইমেজ বা ছবির লিংক তৈরি করে নিন

কোয়ালিটি ঠিক রেখে ইমেজ বা ছবির লিংক শেয়ার করুন - রয়েল ডেস্ক।



ছবি কিংবা ইমেজ আপলোড করা আজকাল আমাদের কাছে একটি সাধারণ বিষয়। বিভিন্ন সোশ্যাল সাইট এ আপলোড অথবা বিভিন্ন প্রয়োজনে ছবি দেওয়া নেওয়া করতে হয়। অনেক সময় ছবি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পার করার ও প্রয়োজন হয়ে থাকে অনেক সময়। আর এই কাজগুলো করতে গেয়ে অনেক রকম সমস্যায় পড়তে হয়। যেমন - সোশ্যাল সাইট ছাড়া অন্য কোথাও ছবির লিংক দেওয়া যায়না, আবার অনেক সময় এই সব সামাজিক যোগাযোগ মাধ্যম এ ছবি আপলোড করলে ছবি ফেটে যায় এবং ছবির কোয়ালিটি নিম্ন মানের হয়ে যায়। তাই অন্য কাউকে ছবি দিতে কিংবা অন্য ডিভাইসে একটা ছবি নিতে এবং ছবির কোয়ালিটি ঠিক রেখে অন্য কারো কাছে ছবি পৌছাতে একটা মাধ্যম হলে সব ক্ষেত্রেই সুবিধা হয়। 


এজন্য সব ছবির ই যদি একটা লিংক তৈরি করা যেত তাহলে যে কোন যায়গায় যে কোন সময়ে শেয়ার করতে পারব। এই আর্টিকেল এ এমন একটি ওয়েব সাইট নিয়ে বলব যেখানে আপনি আপনার ছবি আপলোড করলেই আপনার ছবির লিংক পাবেন আর সেই লিংক যে কোন যায়গায় শেয়ার করতে পারবেন। এই ওয়েবসাইট এর বিশেষ সুফল হলো আপনার ছবির কোয়ালিটি ঠিক থাকবে আর যে কোন জায়গা থেকে লিংক এ গিয়ে সেই ছবি দেখতে কিংবা ডাউনলোড করতে পারবেন।


 আপনি হয়তো কারো মোবাইল দিয়ে পিক উঠালেন, তারপর আপনি নিশ্চই চাইবেন পিক/ ফটো বা ইমেজ টি আপনার ডিভাইস এ নিতে। এইজন্যেও আপনি এই ওয়েব সাইট এর ব্যবহার করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ওয়েবসাইট টি সম্পর্কে জেনে নেওয়া যাক।


যে কোন ছবি বা ইমেজ এর লিংক তৈরি করবেন যে সাইট এ :

এই ওয়েবসাইট টির নাম হলো : Imgbb। 


সাইট এ যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।


এই সাইটের সুবিধা হলো আপনি এখানে ফ্রিতে ছবি আপলোড করে তার লিংক পাবেন এবং যে কোন জায়গায় শেয়ার করতে পারবেন। এ জন্য আপনাকে সাইট এ কোন একাউন্ট খোলার প্রয়োজন নাই।


যেভাবে সাইট এ ছবি/ইমেজ আপলোড করবেন :

তো যাই হোক, আপনি প্রথমে ওয়েবসাইট এ যান (www.imgbb.com)। ওয়েবসাইট এর হোমপেজ এ আপনি ছবি আপলোড করার অপশন পাবেন। 

"start uploading" এ ক্লিক করুন। তারপর আপনাকে ফাইল বা গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ছবি টির লিংক তৈরি করতে চাচ্ছেন, সেই ছবি বা ফটো সিলেক্ট করে দিন। ব্যাস, কাজ শেষ। এরপর আপনার ছবি আপলোড হবে।

যে কোন ইমেজ বা ছবির লিংক শেয়ার করুন - রয়েল ডেস্ক।



ছবি/ইমেজ এর লিংক কপি করে নিন :

ছবি আপলোড হলে আপনি ওয়েবসাইট এ আপনার ছবি দেখতে পাবেন এবং নিচে কিছু লিংক এর ধরণ দেখতে পাবেন। এখানে "direct link" অপশন টি সিলেক্ট করে দিন। আপনার ইচ্ছামত অন্য ধরনের লিংক ও সিলেক্ট করতে পারেন, তবে "direct link" অপশন টা সিলেক্ট করাই বেশি ভাল হবে।


তো আপনি যেটাই সিলেক্ট করেন না কেন নিচের বক্স এ আপনি লিংক টা দেখতে পাবেন। এখান থেকে লিংক টা কপি করে নিন এবং ইচ্ছামত শেয়ার করুন যে কোন জায়গায়।


এছাড়াও যারা ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস এ ব্লগিং করেন তাড়াও এই ওয়েবসাইট এ আপলোড করা ছবির লিংক পোস্ট বা আর্টিকেল এর মধ্যে দিলে ছবি পোস্ট এর মধ্যে যোগ হয়ে যাবে। এছাড়াও এই সাইট এ ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদা প্লাগিন রয়েছে।


আপনাদের সুবিধার্তে imgbb সাইট এ ফ্রি একটি একাউন্ট করে নিতে পারেন। কারণ একাউন্ট করে নিলে আপনার আগের আপলোড করা ছবির লিংক গুলো হারিয়ে যাবেনা। যে কোন সময়ে আপনি আগের আপলোড করা ছবির লিংক গুলোও খুজে পাবেন। সাইট এর উপরে বাম দিকে থ্রি ডট মেনুতে রেজিস্টার "Register" করার অপশন পাবেন। এখানে আপনার জিমেইল, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলে নিন। এরপর আপনার ইমেইল এ একটি ভেরিফিকেশন লিংক যাবে। এখান থেকে আপনার imgbb একাউন্ট টি ভেরিফাই করে নিবেন।


এই আর্টিকেল সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট এ জানাবেন। আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। আমাদের ওয়েবসাইটে আপনার পছন্দমত আরও আর্টিকেল খুঁজে পেতে সাইট এর উপরে থ্রি ডট মেনুতে যান এবং "Category" তে ক্লিক করুন। আপনি যে ধরনের তথ্য খুঁজছেন তার উপর ক্লিক করুন এবং জেনে নিন।


রয়েল-ডেস্ক (www.royaldesk.blogspot.com) এর সংগেই থাকুন নিয়মিত নতুন আপডেট পেতে।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url