SSC Physics Assignment (5th week) answer 2021

 পদার্থবিজ্ঞান ৫ম সপ্তাহের এসাইনমেন্ট এর উত্তর

Physic Assignment Answer (5th week) 

SSC 2021

পদার্থবিজ্ঞান ৫ম সপ্তাহের এসাইনমেন্ট এর উত্তর  Physic Assignment Answer (5th week)   SSC 2021


পদার্থ বিজ্ঞান ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্নপত্র :

পদার্থবিজ্ঞান ৫ম সপ্তাহের এসাইনমেন্ট এর উত্তর  Physic Assignment Answer (5th week)   SSC 2021


এসাইনমেন্ট এর উত্তর

"ক" নং প্রশ্নের উত্তর

যে অবস্থানে জলের উচ্চতা সবচেয়ে কম, সেখানে বিভবশক্তি সবচেয়ে কম থাকে। চিত্রে টারবাইন হাউস (Turbine house) এর উচ্চতা সবচেয়ে কম। তাই টারবাইন হাউস (Turbine house) বা টারবাইনের নিচের অবস্থানে জলের নূন্যতম বিভবশক্তি রয়েছে।


"খ" নং প্রশ্নের উত্তর

দেওয়া আছে,

 মোট প্রদত্ত শক্তি = 5 ✘ 109 J

এবং লভ্য কার্যকর শক্তি = 4.5 ✘ 109 J


আমরা জানি,

শক্তি রূপান্তরকরণের দক্ষতা = (লভ্য কার্যকর শক্তি ÷ মোট প্রদত্ত শক্তি) ✘ 100%

= (4.5 ✘ 109 ÷ 5 ✘ 109) ✘ 100%

= 90%        [Ans.]


"গ" নং প্রশ্নের উত্তর


বৈদ্যুতিক শক্তি 4.5 ✘ 109 J কে ওয়াট (W) এককে প্রকাশ করা হলো :

এখানে,

সময়, t = 30 min = (30 ✘ 60) s = 1800s

W = 4.5 ✘ 109 J


সুতরাং, ক্ষমতা = W ÷ t

                       = (4.5 ✘ 109) ÷ 1800

                      = 2500000 J

                      = 2.5 ✘ 106 W.             [Ans.]



"ঘ" নং প্রশ্নের উত্তর


বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করা হলো : 

বাংলাদেশের পরিবেশ এর উপর জলবিদ্যুত কেন্দ্রের ইতিবাচক প্রভাবসমূহ :

১) জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ নবায়ন যোগ্য শক্তির উৎস।

২) জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

৩) জলবিদ্যুৎ কেন্দ্রে ভূ-গর্ভস্থ পানি অপচয় না করে ভূমির উপরস্থ পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাই এতে পানির অপচয় হয় না।

৪) জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে ওই স্থানের পারিপার্শিক অবকাঠামোগত উন্নয়ন ঘটে।

৫) জলবিদ্যুৎ কেন্দ্রে কোন জালানি ব্যবহৃত হয় না। তাই গ্রীণ হাউস গ্যাস উৎপন্ন হয়না এবং পরিবেশ দূষণ হয় না।

৬) জলবিদ্যুৎ কেন্দ্র দীর্ঘস্থায়ী এবং লাভজনক শক্তি উৎপাদন প্রক্রিয়া। তাই পরিবেশ দূষণকারী শক্তির উৎসের বিকল্প হিসেবে এটি অন্যতম।


পরিবেশ এর উপর জলবিদ্যুৎ কেন্দ্রের নেতিবাচক প্রভাব :

১) জলবিদ্যুৎ কেন্দ্র একটি ব্যয়বহুল প্রকল্প যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কষ্টসাধ্য।

২) জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের জন্য যে পানির প্রয়োজন, তা যদি বৃষ্টি না হয় তবে কেন্দ্রের ড্যাম অকার্যকর হয়ে পড়তে পারে।

৩) ভূমধ্য টেকটনিক প্লেট এর উপর জলবিদ্যুৎ কেন্দ্রের স্থাপন ভূমিকম্পের কারণ হতে পারে।

৪) জলবিদ্যুৎ কেন্দ্র কোন প্রাকৃতিক কিংবা অন্যান্য দূর্যোগ এ ধ্বংস হলে আশেপাশের এলাকা প্লাবিত হবে এবং বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।

৫) বাংলাদেশের ঘনবসতি এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যে জমির প্রয়োজন হয়, তার ফলে অনেক মানুষ বাস্তুচ্যুত হতে পারে।

৬) এছাড়াও কেন্দ্রের বাঁধ নির্মাণ জনিত কারণে জীববৈচিত্র ধ্বংস হবে।


"ঙ" নং প্রশ্নের উত্তর


জলবিদ্যুৎ পড়ন্ত বা স্রোত আছে এমন নদীর পানির চাপকে ব্যবহার করে তৈরি করা হয়। এটি নবায়নযোগ্য শক্তি। জলবিদ্যুৎ নবায়নযোগ্য শক্তির মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত। একবার জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করলে, তা খুব কম শক্তি ব্যয় করে চালানো সম্ভব। জলবিদ্যুৎ পৃথিবীর মোট বিদ্যুতের ২০% এবং নবায়নযোগ্য বিদ্যুতের ৮৮%। 


নিচে নবায়নযোগ্য অন্যান্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করা হলো :

পদার্থবিজ্ঞান ৫ম সপ্তাহের এসাইনমেন্ট এর উত্তর  Physic Assignment Answer (5th week)   SSC 2021


✔️


যে কোন প্রয়োজনে রয়েল-ডেস্ক (www.royaldesk.blogspot.com) সাইট থেকে আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিন। আপনার প্রয়োজনীয় তথ্য খুজে পেতে উপরের থ্রি ডট মেনুতে "Category" সিলেক্ট করুন এবং জেনে নিন। প্রয়োজনে আমাদের "My Blog Desk"  ফেসবুক পেজ টি লাইক করুন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url