ব্যবসায় সফল হওয়ার উপায়। কিভাবে ব্যবসায় সফল হওয়া যায়?- জেনে নিন।

 ব্যবসায় সফলতার কৌশল

 কিভাবে ব্যবসায় সফল হওয়া যায়?

ব্যবসায় সফল হওয়ার উপায়


সফলতা ছাড়া জীবনটাই ব্যর্থ। আপনি আপনার বাস্তব জীবনে যে কোনো কাজেই যান না কেন আপনার প্রয়োজন হবে সফলতা। ব্যর্থতায় ভরা জীবন কেউই আশা করে না। ব্যক্তিজীবনে মানুষ নানা ধরনের পেশার সাথে জড়িত হয়। কেউ সরকারি চাকরি, কেউ‌ বেসরকারি চাকরি,  আবার কেউ ব্যবসা নিয়ে। সরকারি কিংবা বেসরকারি কারও অধীনে চাকরি করাটা হলো কিছুটা স্বাধীনতা হারানোর মতো। কিন্তু ব্যবসা এমন একটা জিনিস যা নিজের ইচ্ছামত পুরো স্বাধীনভাবে চালাতে পারেন। এতে করে আপনার ব্যবসায় জীবনে চাকরি জীবনের মত বসের খোঁটা বা অন্য কারো কথা শোনার ঝামেলা থাকে না। ব্যবসা নিজের মত করে করতে পারেন।  তাই অনেক স্বাধীনচেতা মানুষ কর্মজীবনে ব্যবসাকে বাছাই করে নেয়। ব্যবসায় সফল হওয়ার উপায়। 

ব্যবসায় সফল হওয়ার উপায়। কিভাবে ব্যবসায় সফল হওয়া যায়?- জেনে নিন।


কিন্তু ব্যবসায়ী জীবনে আপনি যদি নিজেকে ভালোভাবে পরিচালনা করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে ব্যবসায় সফলতা। অনেকেই কিভাবে ব্যবসায় সফল হওয়া যায় বা ব্যবসায় সফলতা অর্জন করার জন্য কি কি কৌশল গ্রহণ করতে হয় সে সম্পর্কে জানেনা। "রয়্যাল ডেস্ক" এর আজকের পোষ্টে মূল বিষয় হলো আপনি কিভাবে ব্যবসায় সফল হওয়ার উপায়। মূলত কিভাবে ব্যবসায় সফল হওয়া যায় তা এই পোস্টে তুলে ধরা হবে। ব্যবসায় সফল হওয়ার বিভিন্ন রকম উপায় জানতে পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।  তো চলুন শুরু করা যাক।



ব্যবসা কি? 

প্রথমেই আসি ব্যবসা কি? ব্যবসা হল কোন পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় করা। এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্য বা সেবার মূল্যের একটি নির্দিষ্ট অংশ মালিকের লাভ হিসেবে বিবেচিত হয়। এই লাভ বা লভ্যাংশ বিভিন্ন পণ্যের বিভিন্ন রকম হয়। আপনার পণ্য বা সেবা আপনি জনগণের মধ্যে যতখানি ছড়িয়ে দিতে পারবেন আপনার ঠিক ততখানি লেনদেন বা ক্রয় বিক্রয় হবে এবং আপনার ব্যবসা বাড়বে। আর ব্যবসা বাড়লে আপনার লভ্যাংশ  বাড়বে। ব্যবসা বিভিন্ন ধরনের হতে পারে। অনলাইনের বর্তমান যুগে বিভিন্ন রকম অনলাইন ভিত্তিক ব্যবসা দিন দিন বেড়েই চলেছে।


ব্যবসার ভাগ ও মূলনীতি :

 ব্যবসাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হল পণ্য ক্রয়-বিক্রয় এবং অন্যটা হল সেবা বিক্রয়। সব ধরনের ব্যবসার মূলনীতি সাধারণত একই। প্রথমত পণ্য বা সেবা উৎপাদন করতে হবে। সেই পণ্য বা সেবার দাম নির্ধারণ করা প্রয়োজন এবং সেই দামের ভিতরে উৎপাদনের খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত থাকবে। এরপর সেই খরচের উপরই কিছু লাভ অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ করা হবে এবং তা বিক্রয় করা হবে। ব্যবসার প্রতি অনেকের আগ্রহ থাকলেও সবাই কিন্তু ব্যবসায় সফলতা অর্জন করতে পারে না। তাই আপনি যদি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই ব্যবসায় সফলতার কৌশল গুলো অবলম্বন করতে হবে। ব্যবসায় সফলতার কৌশল অবলম্বন না করলে আপনি ব্যবসায় সফল হতে পারবে না। এবার চলে আসা যাক মূল পর্বে। ব্যবসায় সফল হওয়ার উপায়।

আরও জানুন - মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করুন। পেমেন্ট বিকাশ,নগদে। 


ব্যবসায় সফলতার কৌশল :

ব্যবসা কি সে সম্পর্কে ধারণা মূলত সবারই আছে। কিন্তু যারা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তাদেরকে বলব অবশ্যই ব্যবসা সফল হওয়ার কৌশল গুলো জেনে নিন। ব্যবসায় সফল হওয়ার বিভিন্ন কৌশল রয়েছে। তো কিছু কিছু কৌশল এই পোস্টে তুলে ধরছি।


ব্যবসার জন্য লাভজনক প্রোডাক্ট চিহ্নিত করুন :

ব্যবসা শুরু করার আগে আপনি অবশ্যই কি নিয়ে ব্যবসা করবেন তা ঠিক করতে হবে। ব্যবসার পণ্য বা অন্য কোন সেবা অর্থাৎ যেটা নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে চান সেটা নিয়ে প্রথমে রিসার্চ করুন। আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তার বাজারদর কিরকম, তার চাহিদা আপনার এলাকায় কিরকম, তা থেকে কি ধরনের লাভ হবে এবং এই ধরনের ব্যবসা করে আপনার দৈনন্দিন জীবনের সাথে খাপ খাবে কিনা সেটা ভেবে নিন। ব্যবসায় সফল হওয়ার কৌশল।


প্রোডাক্ট এর সার্বিক তথ্য সংগ্রহ করুন :

অনেকেই প্রথমে এই জায়গায় ভুল করে। যারা যারা প্রথম ব্যবসা শুরু করে তারা মূলত যে প্রোডাক্ট বা যে ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করে সে সম্পর্কে সার্বিক তথ্য সংগ্রহ করে না। ফলে ব্যবসা শুরু করার পর মূলধনের ওপর অনেক ক্ষতির শিকার হয়। তাই প্রথমে আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা শুরু করতে চান এই প্রোডাক্ট সম্পর্কে সার্বিক তথ্য সংগ্রহ করুন। ব্যবসায় সফল হওয়ার কৌশল। এখন প্রশ্ন হতে পারে সার্বিক তথ্য গুলো কি কি?

সার্বিক তথ্যগুলো হলো : 

  • আপনি প্রোডাক্টগুলো কিভাবে উৎপাদন করবেন 
  • প্রোডাক্ট এর কাঁচামাল কোথায় পাবেন 
  • এগুলো আপনার কাছে সরবরাহ কে করবে 
  • এবং আপনি এখান থেকে কিরকম আয় করতে পারবেন, ইত্যাদি।


আপনার মূলধন নির্ধারণ করুন

ব্যবসা করতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় তা হলো মূলধন। অনেকে বিভিন্ন রকম ব্যাংকঋণ কিংবা ধার নিয়ে তাদের মূলধন জোগাড় করে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে মূলধনের ওপর কি পরিমান সুদ আছে। আবার  কতদিন পর আপনার ব্যাংক ঋণ বা ধার কৃত টাকা পরিশোধ করতে হবে এবং আপনি যে মূলধন কাজে লাগাচ্ছেন তার লভ্যাংশ দিয়ে আপনি আপনার ঋণ এবং তার উপরে সুদ পরিশোধ করতে পারবেন কিনা। তাই আপনি যে প্রোডাক্ট আপনার ব্যবসার জন্য নির্দৃষ্ট করেছেন সেই প্রোডাক্টের জন্য আপনার সুবিধামতো মূলধন নির্ধারণ করতে হবে। ব্যবসায় সফল হওয়ার কৌশল।


ব্যবসার প্রচারণা

ব্যবসায় সফল হওয়ার কৌশল গুলোর মধ্যে এটি অন্যতম। আপনি আপনার ব্যবসার মূলধন নির্ধারণ করলেন এবং নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেছেন। কিন্তু আপনার ব্যবসার ততক্ষণ পর্যন্ত অগ্রগতি লাভ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যবসার যথেষ্ট প্রচারণা করছেন। অর্থাৎ মানুষকে জানাতে হবে যে আপনি কি নিয়ে ব্যবসা শুরু করছেন। আপনার কাছে তারা কি ধরনের প্রোডাক্ট পাবে এবং এ ধরনের প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনলে তারা কি কি ধরনের সুযোগ-সুবিধা লাভ করবে। মূলত এই সবকিছু আপনার ক্রেতাদের কাছে  তুলে ধরতে পারলে আপনার ব্যবসা লেনদেন বাড়বে। এতে আপনার আয় বৃদ্ধি হবে। তাই  এজন্য অবশ্যই আপনার ব্যবসার যথাযথ প্রচারণা করুন।ব্যবসায় সফল হওয়ার কৌশল।

আরও জানুন - বাংলাদেশি ইনকাম সাইট থেকে ঘরে বসে আয় করুন। পেমেন্ট নিন বিকাশে।


কিভাবে ব্যবসায় সফল হবেন? 

যারা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের অতি প্রয়োজনীয় কিছু তথ্য জানা প্রয়োজন। এটা একটা কমন প্রশ্ন যে কিভাবে ব্যবসা সফল হবেন।  ব্যবসায় সফল হতে গেলে আপনার রেগুলার অ্যাক্টিভিটি তে কিছু পরিবর্তন আনতে হবে।  সে সম্পর্কে জেনে নিন -



নিয়মিত হতে হবে

আপনি একটি নির্দিষ্ট প্রোডাক্ট এবং যথাযথ প্রচারণা নিয়ে ব্যবসা শুরু করেছেন কিন্তু আপনি নিয়মত সেই ব্যবসার দেখাশোনা করেন না। ফলে আপনার ব্যবসা কোন অগ্রগতি লাভ করবে না। আপনি যদি আপনার ব্যবসা সফল হতে চান তাহলে অবশ্যই আপনার ব্যবসা নিয়ে প্রতিদিন এবং নিয়মিত পরিশ্রম করতে হবে। ব্যবসায় সফল হওয়ার উপায়।


ক্রেতাদের সাথে যোগাযোগ

আপনি যে ধরনের পণ্য বা সেবা নিয়ে আপনার ব্যবসা শুরু করেছেন সেই ধরনের পণ্য বা সেবা কোন ধরনের ক্রেতারা কিনবে সে সম্পর্কে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ওই ধরনের মানুষদের সাথে আপনার নিয়মিত যোগাযোগ থাকতে হবে। কিভাবে আপনি ক্রেতা নির্বাচন করবেন? 

ক্রেতা নির্বাচন করতে যা মনে রাখবেন,

এগুলো হলো- 

  • আপনি যে ধরনের পণ্য বা সেবা ক্রয় করছেন তা সাধারণত কোন বয়সে মানুষ এর প্রয়োজন হয়।
  •  মানুষের কখন প্রয়োজন হয়। 
  • কোন পেশার মানুষেরা আপনার প্রোডাক্টের প্রতি বেশি আগ্রহ দেখায়, ইত্যাদি ইত্যাদি। ব্যবসায় সফল হওয়ার উপায়।


বিচক্ষণ হতে হবে

ব্যবসায় প্রতিটা প্রোডাক্ট বা পণ্য আপনি কত মূল্যে ক্রয় করছেন এবং কত মূল্য বিক্রয় করছেন এবং তা থেকে কত লাভ হচ্ছে তা অবশ্যই আপনার নখদর্পণে থাকতে হবে। আপনি যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এর তফাৎ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ এবং লাভ সম্পর্কে হিসাব করতে না পারেন তাহলে আপনি ব্যবসায় কোন ভাবে সফল হতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে বিচক্ষণতার সাথে এগুলো লক্ষ্য রাখতে হবে। ব্যবসায় সফল হওয়ার উপায়।



অন্যদের চেয়ে আলাদা হতে হবে

ধরুন আপনি যেকোন পণ্য বা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেছেন। সেই পণ্য বা সেবার ব্যবসা আরো অন্যান্য অনেকেই শুরু করেছে। তাহলে ক্রেতারা অন্যদের কাছে না গিয়ে আপনার কাছে কি জন্য আসবে সেটা আপনাকে খুঁজে বের হতে হবে। তার মধ্যে অন্যতম একটা উদাহরণ দেই : ধরুন, অন্যরা তাদের ব্যবসা প্রতিটা পণ্যের উপর 5 শতাংশ ছাড়ে বিক্রি করছে। সেখানে আপনি যদি পণ্যগুলোর উপর কম লাভে 7 শতাংশ ছাড়ে বিক্রি করেন তাহলে নিশ্চয়ই ক্রেতারা আপনার কাছে আসবে। সুতরাং ব্যবসা করতে গেলে আপনাকে অন্যদের চেয়ে আলাদা কিছু স্টেপ গ্রহণ করতে হবে। ব্যবসায় সফল হওয়ার উপায়। 


অবস্থার উপর ব্যবস্থা নিতে হবে

কখন কোন ধরনের প্রোডাক্ট ক্রেতারা বেশি কিনে, কোন কোম্পানির প্রোডাক্ট ক্রেতারা চাচ্ছে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও কিছু কিছু প্রোডাক্ট বা পণ্য রয়েছে যেগুলো বিভিন্ন মৌসুম বা বিভিন্ন এলাকার উপর নির্ভর করে। সে বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন - আপনি যদি শীতের জ্যাকেট গরমের সময় মজুদ করে বিক্রি করতে চান তাহলে কিন্তু হবে না। তাই আপনাকে অবশ্যই বর্তমান অবস্থার উপর খেয়াল রাখতে হবে। এছাড়া কিছু কিছু পণ্য বা প্রোডাক্ট রয়েছে যেগুলো দাম নিয়মিত উঠানামা করে। সর্বোচ্চ লাভের জন্য আপনাকে এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি পণ্য সর্বনিম্ন ক্রয় মূল্যে কিনে সর্বোচ্চ বিক্রয় মূল্যে বিক্রি করতে পারেন তাহলে আপনি ব্যবসায় সফল হতে পারেন।  কিভাবে ব্যবসায় সফল হবেন। 

আরও জানুন - শর্টলিংক তৈরি করে আয় করুন মাসে হাজার হাজার টাকা। যত কাজ তত আয়।


ব্যবসায় সফল হওয়ার উপায় 

শুধুমাত্র পণ্য বা প্রোডাক্ট নির্বাচন, তার নির্দিষ্ট প্রচারণা এবং নিত্য নতুন পণ্য ক্রয়-বিক্রয় করে আপনি আপনার ব্যবসা সফল হতে পারবেন না। এজন্য আপনাকে কিছু ব্যবসা সফল হওয়ার উপায় রপ্ত করতে হবে। ব্যবসায় সফল হওয়ার বিভিন্ন উপায় রয়েছে। এই উপায় গুলো যদি আপনি নিয়মিত প্রয়োগ করেন তাহলে আপনার পন্য বা প্রোডাক্ট ক্রয়-বিক্রয় দিন দিন বেড়ে যাবে। ফলে আপনার লভ্যাংশের পরিমাণ বেড়ে যাবে। এভাবে আপনার প্রচুর পরিমাণে  আয় হবে। তো চলুন ব্যবসা সফল হওয়ার কিছু উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক :


সততার সাথে ব্যবসা

ব্যবসা করার জন্য সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।  ব্যবসায় সফল হওয়ার উপায় গুলোর মধ্যে এটি সবার প্রথমে রয়েছে। আপনি যদি সততার সাথে ব্যবসা না করেন তাহলে ক্রেতারা আপনার কাছে আসতে চাইবে না। আপনি যদি গুণগত মানহীন প্রোডাক্ট ক্রেতার কাছে বিক্রি করেন তাহলে ক্রেতারা আপনার প্রতি অসন্তুষ্ট হবে। ফলে পরবর্তীতে তারা আপনার কাছে আসতে চাইবে না। আবার অপরদিকে যদি আপনি সততার সাথে ব্যবসা করেন, আপনার প্রোডাক্টের সঠিক বিবরণ ক্রেতাদের কে দেন তাহলে ক্রেতারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং অন্যান্য ব্যবসায়ীদের থেকে আপনার কাছ থেকে পণ্য ক্রয় করতে চাইবে। তখন আপনার লেনদেন বেড়ে যাবে। ব্যবসায় সফল হওয়ার উপায়।



পরিশ্রম করার মনোভাব

আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করার মনোভাব থাকতে হবে। আপনাকে ব্যবসা দাঁড় করানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে আপনার জন্য ব্যবসা না। ব্যাক্তি জীবনে সফল হওয়ার মূল উপায় হল পরিশ্রম করা। সেটা আপনি চাকরি বলেন অথবা ব্যবসা। তাই ব্যবসায় সফল হওয়ার উপায় গুলোর অন্যতম একটি হলো পরিশ্রম করার মনোভাব। পরিশ্রম করলে আপনি ব্যবসায় অবশ্যই সফল হবেন। ব্যবসায় সফল হওয়ার উপায়। 


নিয়মিত হিসাব রাখা

আপনার মূলধন এর উপর কি ধরনের লাভ হচ্ছে, আপনার প্রতিটা পণ্যের ক্রয়মূল্য কত এবং কোন পণ্যের মূল্যের উপর কি ধরনের লাভ হচ্ছে সে বিষয়ে আপনাকে অবশ্যই হিসাব রাখতে হবে। ব্যবসার মূল কাঠামো নির্ধারণ করে এই হিসাব। আপনি যদি হিসাব না রাখেন তাহলে আপনার ব্যবসার অগ্রগতি বা অধঃপতন সম্পর্কে আপনার কোন ধারনাই থাকবেনা। তাই অবশ্যই নিয়মিত হিসাব রাখতে হবে। একটা পুঙ্খানুপুঙ্খ হিসাব বলে দিতে পারে আপনার ব্যবসার বর্তমান পরিস্থিতি। তাই অবশ্যই ব্যবসার লাভ, লোকসান, মূলধন, দেনাপাওনা  এবং ঋণ এসব বিষয়ে অবশ্যই হিসাব রাখবেন। ব্যবসায় সফল হওয়ার উপায়। 

আরও জানুন- রেবিপ্রাজল সোডিয়াম কখন সেবন করবেন। কখন কি পরিমানে সেবন করলে সুফল পাওয়া যাবে।


আশা করি উপরের স্টেপগুলো ফলো করলে আপনি আপনার ব্যবসায় অবশ্যই সফল হবেন।ন ব্যবসায় সফল হওয়ার উপায় গুলো অবশ্যই অবশ্যই মনে রাখবেন। কিভাবে ব্যবসা সফল হওয়া যায় সে সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেকোনো প্রয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই সাইটে ভিজিট করুন। এছাড়া নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url