সাইটম্যাপ কি এবং কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন? সাইটম্যাপ গুগলে সাবমিট করা জেনে নিন।
কিভাবে ওয়েবসাইটের সাইটম্যাপ বানাবেন
কিভাবে সাইটম্যাপ গুগোল সার্চ কনসোল এ সাবমিট করবেন
কিভাবে সাইট ম্যাপ ওয়েবমাস্টার টুলস এ সাবমিট করবেন
ওয়েবসাইটের জন্য ফ্রি সাইটম্যাপ তৈরি করুন
যারা ব্লগিং এর সাথে জড়িত তারা অবশ্যই সাইটম্যাপ (sitemap) কথাটি শুনে থাকবেন। বিশেষ করে নতুন ব্লগারদের ক্ষেত্রে বা যারা নতুন ওয়েবসাইট তৈরি করেছেন তারা মূলত সাইট নিয়ে বিড়ম্বনায় পড়ে যান। আজকের পোস্টের মূল বিষয় হল সাইটম্যাপ কি, কিভাবে আপনি সাইটম্যাপ তৈরি করবেন এবং সেই সাইট ম্যাপ কিভাবে গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন। যারা নতুন ওয়েবসাইট বানিয়েছে এবং গুগোল বা বিং এ ওয়েবসাইটের বিভিন্ন ফিচার বা পোস্ট সাবমিট করতে চাচ্ছেন তাদের জন্য সাইটম্যাপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েবসাইটের বিভিন্ন সার্চ ইঞ্জিনে আনার জন্য সাইটম্যাপ থাকাটা অত্যন্ত জরুরী। আপনার ওয়েব সাইটের সাইটম্যাপ তৈরী করতে হলে আপনাকে অবশ্যই সাইটম্যাপ সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে। সাইট ম্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে সাইটম্যাপ তৈরি করে তা গুগল সার্চ কনসোল এ সাবমিট করবেন তা জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
সাইট ম্যাপ (Sitemap) কি?
পোস্টের শুরুতে সাইটম্যাপ সম্পর্কে সাধারণ ধারণা নিয়ে আসা যাক। প্রথমত একটি উদাহরণ দেই। ধরুন আপনি কোন রাস্তা কিংবা কোন এলাকার কাঠামোটা দেখবেন। প্রযুক্তির এই যুগে আপনি নিশ্চয়ই এক্ষেত্রে গুগল ম্যাপ ব্যবহার করবেন। তো গুগল ম্যাপে গেলে আপনি নিশ্চয়ই কোন এলাকার কোথায় কোন রাস্তা আছে, কোথায় কোন ধরনের ট্রাফিক কিংবা স্থাপনা আছে তা খুঁজে বের করতে পারবেন। অর্থাৎ ওই এলাকার ম্যাপ দেখে আপনি ওই এলাকার গঠন কাঠামো সম্পর্কে সার্বিক তথ্য পেয়ে যেতে পারেন। ঠিক তেমনি সাইট ম্যাপ একটি ওয়েবসাইটের সার্বিক গঠনকাঠামো সম্পরকিত তথ্য সার্চ ইঞ্জিনকে দেয়।
বিভিন্ন রকম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে রয়েছে গুগোল, ইয়াহু, বিং ইত্যাদি ইত্যাদি। তবে এইসব সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি তুলে ধরতে হলে অবশ্যই এখানে আপনার ওয়েব সাইটের সাইটম্যাপ সাবমিট করতে হবে। সাবমিট করলে এইসব সার্চ ইঞ্জিনের রোবট সহজেই আপনার ওয়েবসাইটের কোথায় কোন ধরনের ফিচার বা কোথায় কোন ধরনের পোষ্ট বা আর্টিকেল রয়েছে তা সহজে খুঁজে বের করতে পারে এবং এ সম্পর্কে যখন কেউ তাদের সার্চ ইঞ্জিনের সার্চ করে তখন আপনার ওয়েবসাইটের তথ্য গুলো দেখায়। সাইটম্যাপ সাবমিট করলে সার্চ ইঞ্জিনগুলো সহজে আপনার ওয়েবসাইট সম্পর্কে সার্বিক তথ্য পেয়ে যায়। ফলে সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটের তথ্য গুলো দেখানো হয়। সাইটম্যাপ তৈরি করা অত্যন্ত সহজ একটি কাজ এবং আপনি ফ্রিতে আপনার ওয়েবসাইটের জন্য একটি সাইটম্যাপ তৈরী করতে পারেন। এ বিষয়ে এখন আলোচনা করব। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
সাইট ম্যাপ কিভাবে কাজ করে?
সাইটম্যাপ (sitemap) সম্পর্কে ধারণা নিতে গিয়ে আপনি নিশ্চয়ই বুঝে ফেলেছেন সাইট ম্যাপ টা আসলে কি। প্রথমে বললাম, সাইটম্যাপ ওয়েবসাইটের গঠনকাঠামো সার্চ ইঞ্জিনের কাছে তুলে ধরে। বিভিন্ন রকম ব্লগ ওয়েবসাইট কিংবা অন্যান্য ফিচার সম্বলিত ওয়েবসাইট তৈরি করে তা থেকে লাভ করতে হলে নিশ্চয়ই আপনাকে সাইটটি গুগোল এর রেংক করাতে হবে কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের তথ্য গুলো প্রকাশ করাতে হবে। কিন্তু বিভিন্ন রকম জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো কিভাবে বুঝবে যে আপনার ওয়েবসাইটে এই সকল তথ্য বা ফিচার রয়েছে? এই তথ্যগুলো সার্চ ইঞ্জিনে দেওয়ার জন্যই সাইটম্যাপ তৈরি করতে হয়। সাইটম্যাপ তৈরি করলে সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে আপনার ওয়েব সাইটে কি ধরনের তথ্য রয়েছে। তখন আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে দেখানো হয়। ফলে ভিজিটর আপনার ওয়েবসাইট এ ক্লিক করে এবং তা থেকে আপনি লাভবান হতে পারেন। এবার কিভাবে সাইটম্যাপ তৈরী করবেন সে বিষয়ে জানা যাক। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
আরও জানুন :- ব্যাবসায় সফলতা লাভের উপায়।
কিভাবে সাইটম্যাপ তৈরী করবেন?
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কিভাবে ওয়েব সাইটের সাইটম্যাপ তৈরী করবেন বা ওয়েব সাইটের সাইটম্যাপ বানাবেন? তো এই পোস্টে আপনি ফ্রিতে আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরী করবেন সে বিষয়ে বলব। প্রথমেই বলেছি ওয়েব সাইটের সাইটম্যাপ তৈরী করা খুব সহজ এবং এ সাইটম্যাপ তৈরি করার জন্য আপনাকে অন্য আর একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হতে পারে। এই ওয়েবসাইট গুলো সাধারনত আপনার ওয়েব সাইটের সাইটম্যাপ তৈরী করে দিবে। কিভাবে সাইটম্যাপ তৈরি করতে হয় তা বিস্তারিত জেনে নিন। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
ফ্রি সাইটম্যাপ তৈরি করার সাইট :
আপনার ওয়েব সাইটের সাইটম্যাপ তৈরি করার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট খুঁজে পাবেন। এই সব ওয়েবসাইটে মূলত আপনার ওয়েবসাইট এড্রেস দিতে হবে। এরপর সেখান থেকে আপনি আপনার সাইট ম্যাপ পেতে পারেন। এই পোস্টে আমি একটি জনপ্রিয় ওয়েব সাইটের কথা বলব। এই ওয়েবসাইটের নাম হল "Labnol"। প্রথমত এই ওয়েবসাইটে সুবিধা হল এখান থেকে সাইটম্যাপ তৈরী করতে আপনাকে কোন রকম অর্থ প্রদান করতে হবে না। মানে আপনাকে কোন টাকা দিতে হবে না। এখান থেকে আপনারা ফ্রি সাইটম্যাপ তৈরী করতে পারবেন। আরও একটি সুবিধা হল এই ওয়েবসাইটে কোনরকম রেজিস্ট্রেশন বা একাউন্ট খোলার প্রয়োজন হয় না। শুধুমাত্র ওয়েবসাইটে প্রবেশ করেই আপনি সাইটম্যাপ তৈরী করতে পারবেন। তো প্রথমত আপনি ওয়েব সাইটটিতে প্রবেশ করুন। এই সাইটে যাওয়ার জন্য নিচে ক্লিক করুন -
Click Here >> এখানে ক্লিক করুন
(অবশ্যই লিংক এ ক্লিক করার পর ক্যাপচা ভেরিফাই করে "continue" এ ক্লিক করবেন)
উপরের লিংকে ক্লিক করলে আপনি নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
এই পেইজে প্রথমে একটি বক্স দেখতে পাবেন। যেখানে আপনার সাইটের ইউআরএল অর্থাৎ এড্রেস দিতে হবে। আপনি আপনার যে সাইটের জন্য সাইটম্যাপ তৈরী করতে চান তার লিংক এই বক্সে দিয়ে দিন। অর্থাৎ আপনার সাইটের মূল এড্রেসটা দিবেন। এরপর ক্রিয়েট সাইটম্যাপ এ ক্লিক করলে আপনার ওয়েবসাইটের জন্য একটি সাইট ম্যাপ দিয়ে দিবে। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
ব্যাস কাজ শেষ দেখুন ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটের সাইট ম্যাপ দিয়ে দিবে। এখন এই সাইট ম্যাপ টা আপনাকে কপি করতে হবে। তো আপনার ওয়েবসাইটের জন্যে যে সাইট ম্যাপটি আপনি তৈরি করলেন এই সাইট ম্যাপ টি কপি করে আপনাকে গুগল সার্চ কনসোল অথবা বিং ওয়েবমাস্টার টুলস এ সাবমিট করতে হবে। তাহলে আপনার ওয়েব সাইটের সকল তথ্য গুগল ইয়াহু অথবা বিং এ দেখানো হবে। এবার আসা যাক আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের তৈরি করা সাইট ম্যাপ গুগল সার্চ কমসোল এবং বিং ওয়েবমাস্টার টুলস এ সাবমিট করবেন। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
আরও জানুন- লিংক শর্ট করে আয় করুন মাসে হাজার হাজার টাকা। ঘরে বসে আয়।
কিভাবে সাইটম্যাপ গুগল সার্চ কনসোল এ সাবমিট করবেন :
গুগল সার্চ কনসোলে আপনার ওয়েব সাইট সাবমিট করার জন্য আপনার সার্চ কনসোল একাউন্ট এ যান। এবার বাম পাশে থাকা থ্রি ডট আইকনটিতে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন।
এখানে সাইটম্যাপ নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে আপনি নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন।
এখানে আপনার কপি করা সাইটম্যাপ অর্থাৎ আপনি আপনার ওয়েব সাইটের যে সাইটম্যাপ তৈরি করেছিলেন সেটি কপি করে এখানে পেস্ট করে দিন। তারপর সাবমিট এ ক্লিক করুন। ব্যস, কাজ শেষ। আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট হয়ে গেছে। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
কিভাবে সাইটম্যাপ বিং ওয়েবমাস্টার টুলস এ সাবমিট করবেন :
ওয়েবমাস্টার টুলস সাবমিট করতে গেলে আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যাকাউন্ট থাকা লাগবে। এখানে সাবমিট করলে আপনার ওয়েবসাইটের সার্বিক তথ্য ইয়াহু, বিং সহ আরো অন্যান্য সার্চ ইঞ্জিনে দেখানো হবে। তো কিভাবে সাবমিট করবেন তা জেনে নিন। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
প্রথমত আপনি বিং ওয়েবমাস্টার টুল এ একটি একাউন্ট করুন। এরপর পাশে থাকা থ্রি ডট আইকনটিতে ক্লিক করুন। তখন আপনি সাইটম্যাপ নামে একটি অপশন দেখতে পাবেন।
এখানে ক্লিক করলে ঠিক গুগল সার্চ কনসোল এর মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে আপনি আপনার সাইটের সাইটম্যাপ টি বসিয়ে দিন। এরপর "সাবমিট" এ ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। এভাবে সাইটম্যাপ তৈরি করে সাবমিট করে দিলে আপনার ওয়েবসাইট টি সহজেই যে কোন সার্চ ইঞ্জিনে দেখাবে। কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন।
আরও জানুন- জিমেইল একাউন্ট এ জন্মতারিখ পরিবর্তন করুন। ইচ্ছেমত বয়স চেঞ্জ করুন যখন ইচ্ছা।
আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। কিভাবে সাইটম্যাপ তৈরি করতে হয়, কিভাবে সাইটম্যাপ গুগল সার্চ কনসোল এ সাবমিট করবেন, কিভাবে সাইটম্যাপ বিং ওয়েবমাস্টার টুল এ সাবমিট করবেন সে সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। যে কোন প্রয়োজনে গুরুত্বপূর্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। পোস্ট টি সম্পর্কে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url