কিভাবে ব্লগ সাইটে ফ্রিতে ইচ্ছামত ভিজিটর বাড়াবেন?- জেনে নিন

ব্লগারদের কাছে তাদের সাইটে ভিজিটর বাড়ানো অত্যন্ত গুরুতর বিষয়। কারণ, ভিজিটর ছাড়া একটি সাইট মূল্যহীন। আর্থিক লাভ কিংবা শখের বসে যে জন্যই আপনি ব্লগ সাইট খোলেন না কেন আপনার প্রয়োজন হবে সাইটে যথাযথ পরিমাণ ভিজিটর। তো প্রথমত সেই ভিজিটর বাড়ানোর জন্য সাইটের ডিজাইন, লোডিং স্পীড, মানসম্মত আর্টিকেল, ব্যাকলিংক ইত্যাদি দরকার হয়। কিন্তু একজন নতুন ব্লগারের ক্ষেত্রে এতকিছু সঠিকভাবে দ্রুত করা সম্ভব হয়না। যারা নতুন ব্লগার অর্থাৎ নতুন ব্লগ সাইট খুলেছেন তাদের জন্য সাইটে ভিজিটর আসেনা - এটি একটি কমন সমস্যা। তাই অনেকেই হয়তো ব্লগিং ছেড়ে দেন এই ভেবে যে ভিজিটির আনা যাবেনা কোনো ভাবেই। তাই এই পোস্ট এ আমি একটু ভিন্নভাবে সাইটে ভিজিটর আনার ব্যপারে কথা বলতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ব্লগ সাইটে ভিজিটর বাড়ান ইচ্ছামত, কোন খরচ ছাড়াই ফ্রিতে ট্রাফিক নিতে জেনে নিন বিস্তারিত


আমি এখানে যে পদ্ধতির কথা বলতে যাচ্ছি সেটা মূলত ট্রাফিক এক্সচেঞ্জ। ট্রাফিক এক্সচেঞ্জ হলো একধরনের ট্রাফিক বা ভিজিটর বিনিময় করার সিস্টেম। বিভিন্ন ট্রাফিক এক্সচেঞ্জ সাইট আছে অনলাইনে। কোনটা সুবিধাজনক আবার কোনটা তেমন সুবিধাজনক নয় ব্লগারদের জন্য। তো এই পোস্ট এ আমি জনপ্রিয় দুইটা ট্রাফিক এক্সচেঞ্জ সাইট নিয়ে বলব যেখান থেকে আপনি ইচ্ছামত আপনার ব্লগ সাইটে ভিজিটর বাড়িয়ে নিতে পারবেন। আপনি যদি ট্রাফিক এক্সচেঞ্জ সাইট এর কাজ সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই এই পোস্ট টি পড়ে আসুন - "ট্রাফিক এক্সচেঞ্জ সাইট কি? কিভাবে ট্রাফিক এক্সচেঞ্জ সাইট কিভাবে কাজ করে?" এই পদ্ধতিতে আপিনি সাময়িক ভাবে ভিজিটর পাবেন। এর মানে হল আপনি যদি অন্যকে ভিজিটর দেন, তাইলে আপনার ব্লগ সাইটে ভিজিটর বাড়বে। পোস্ট টি ভালভাবে বুঝতে অবশ্যই উপরে দেওয়া পোস্ট টি পড়ে আসুন।

ব্লগ সাইটে ভিজিটর ইচ্ছামত বাড়ানোর প্রথম সাইট

এই সাইটের নাম হলো ট্র‍্যাফ-আপ। এটি ট্রাফিক এক্সচেঞ্জ সাইটগুলোর মধ্যে অন্যতম আপনারা যদি আপনার ব্লগ সাইটে ভিজিটর বাড়াতে চান, তাহলে এই সাইট টি আপনার খুব কাজে আসতে পারে। বিশেষ করে নতুন ব্লগারদের জন্য। তো যাই হোক, আপনি এই সাইটে প্রবেশ করে আপনার যে ব্লগ সাইট আছে অর্থাৎ আপনি আপনার সাইটের যে লিংক এ ভিজিটর নিতে চাচ্ছেন সেটা সেট করে দিবেন। আপনি যদি আপনার ব্লগের নির্দিষ্ট কোন আর্টিকেল এ ভিজিটর নিতে চান তাহলে ওই আর্টিকেল এর লিংক দিবেন। ব্যাস, কাজ শেষ। তারপর আপনি হোমপেজ এ গিয়ে কতগুলো সাইটের লিংক দেখতে পাবেন। এই লিংক গুলোতে ক্লিক করে ১৫-২০ সেকেন্ড অপেক্ষা করবেন। এভাবে যতগুলো লিংক ভিজিট করবেন আপনার দেওয়া লিংক এ ততগুলো ভিজিটর আসবে। তবে এই সাইটে ভিজিটর আনার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করে কাজ শুরু করতে হবে। ট্র‍্যাফ-আপ সাইট থেকে কিভাবে আপনার ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর নিবেন, তা জানতে অবশ্যই এখানে ক্লিক করে পোস্ট টি পড়ে নিন - Traffup সাইত থেকে যেভাবে আপনার সাইটে ভিজিটর আনা শুরু করবেন- "স্টেপ বাই স্টেপ গাইড"

ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর দ্বিতীয় সাইট

আমি পোস্ট এর শুরুতেই বলেছি এখানে দুইটা সাইট নিয়ে কথা বলব। এবার চলে যাচ্ছি দ্বিতীয় সাইটে। এই সাইটের নাম হলো র‍্যাংকবুস্ট-আপ। নামের সাথে সাইটের কাজের অনেকটা মিল আছে। আপনার সাইটের ট্রাফিক বাড়বে ফলে র‍্যাংক ও বাড়বে। এই সাইট থেকে আপনি বিভিন্ন দেশের ভিজিটর আপনার ব্লগ সাইটে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে র‍্যাংকবুস্ট-আপ সাইটে প্রবেশ করে আপনার সাইটের লিংক টা দিতে হবে। প্রায় সব ট্রাফিক এক্সচেঞ্জ সাইটের ক্ষেত্রে একই নিয়ম। আপনি ফ্রি মোড এ সর্বোচ্চ তিনটা লিংক সেট করতে পারবেন। এই সাইট থেকে কোন কাজ না করেই ভিজিটর বাড়ানো যায় এবং খুব সহজে অনেকগুলো ভিজিটর পাওয়া যায়।
তবে এর জন্য আপনার গুগল এক্সটেনশন সম্পর্কে ধারণা থাকতে হবে। এন্ড্রয়েড মোবাইল বা ল্যাপটপ যে কোন ডিভাইস এ আপনি এটা ব্যবহার করতে পারেন। এই সাইটের একটা এক্সটেনশন আছে,  সেটা ব্রাউজারে সেট করে শুধু চালু করে দিবেন। তাইলে আপনার ডিভাইস অটোমেটিক বিভিন্ন সাইটে ঘুরে বেড়াবে, ফলে আপনার ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর আসতেই থাকবে। এই সাইটের সেট আপ টা অনেকেই বুঝেনা। কিন্তু একবার সেট আপ করে ফেললে অনেক সহজেই আপনি কোন কাজ ছাড়াই আপনার ব্লগ সাইটে ভিজিটর নিতে পারবেন। র‍্যাংকবুস্ট-আপ সাইটে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার কাজে আসতে পারে। তাই এই সাইট থেকে আনলিমিটেড ভিজিটর নিতে এই পোস্ট এ ক্লিক করে জেনে নিন -
Rankboostup সাইট থেকে ভিজটর বাড়ানোর উপায়

আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url