ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -দ্বিতীয় পর্ব
ব্লগিং শুরু করেছেন অনেকেই, আবার ছেড়েও দিয়েছেন হতাশ হয়ে। আর এর মূল কারণ ব্লগে ভিজিটর নাই। ব্লগ সাইটে ট্রাফিক নাই- এই কথা টা যেন নতুন ব্লগারদের জন্য প্রতিদিনের দুঃস্বপ্ন। সাময়িক ভাবে সাইটে ট্রাফিক আনার ব্যাপারে প্রথম পর্বে বলেছিলাম। এছাড়াও ট্রাফিক কি,সাইটে ভিজিটর কেন প্রয়োজন,ট্রাফিক এক্সচেঞ্জ সাইট কি ও কিভাবে কাজ করে, কিভাবে ট্রাফিক এক্সচেঞ্জ সাইট থেকে ভিজিটর নিবেন ইত্যাদি সম্পর্কে ব্লগ সাইটে ভিজিটর বাড়ানোর উপায় -প্রথম পর্বে বিস্তারিত বলা হয়েছে। তাই এই পোস্ট টি পড়ার আগে বলব আপনার সবাই প্রথম পর্বটি পড়ে আসুন, তাহলে আপনাদের ব্লগ সাইটে ঠিক কিভাবে ভিজিটর আসে তার বিভিন্ন বিষয় সহজেই বু ঝতে পারবেন।
প্রথম পর্বে ট্রাফিক এক্সচেঞ্জ সাইট নিয়ে বিস্তারিত বলা হয়েছে এবং Traffup সাইট থেকে কিভাবে আপনার ব্লগ সাইটে যত খুশি ভিজিটর নিবেন তা পুরোটা দেওয়া আছে। আপনারা নিশ্চই প্রথম প্রথম পর্বে বুঝে গেছেন যে ট্রাফিক এক্সচেঞ্জ সাইট কি আর কিভাবে ট্রাফিক এক্সচেঞ্জ সাইট কাজ করে! কিন্তু Traffup থেকে ভিজিটর নিতে অনেকেই বিরক্ত হয়ে যান, কারণ এখানে পয়েন্ট নেওয়ার জন্য সাইট ভিজিট এর সংখ্যা খুব কম হয়ে থাকে এবং এটা খুবই সময়সাপেক্ষ। অর্থাৎ এখানে মাত্র একটা ভিজিটের জন্য আপনি পাবেন একটা ভিজিট। সুতরাং এখান থেকে এক হাজার ভিজিট নিতে আপনাকে ১০০ টা ক্লিক করে আপনি এক হাজার টা ভিজিট নিতে পারবেন। ভাবা যায় কত সময়ের ব্যাপার! আমাদের নিশ্চই সময়ের দাম রয়েছে। টুকটাক ভিজিটর নিতে Traffup খুব ভাল কাজে দেয়। কিন্তু এবার আমাদের দরকার কম কাজ করে ফ্রিতে আমাদের ব্লগ সাইটে বেশি ভিজিটর নেওয়া।
তাই এমন যদি হয় আপনার মোবাইল, ল্যাপটপ বা পিসি অটোমেটিক অন্যদের সাইট একটার পর একটা ভিজিট করেই যাচ্ছে! আপনাকে সামান্য টাচ করতেও হচ্ছেনা, আবার আপনার সাইটেও ভিজিটর আসতেছে অটোমেটিক, আপনার যাস্ট চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন কাজ নাই! তাইলে কেমন হবে ব্যাপার টা বলুন তো? হ্যা, আমি ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -দ্বিতীয় পর্বে এরকমই একটা ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনার ডিভাইস অটোমেটিক কাজ করতে থাকবে আর আপনার ব্লগ সাইটেও অটোমেটিক ভিজিটর আসতে থাকবে। তো চলুন শুরু করা যাক ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -দ্বিতীয় পর্ব।
ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -দ্বিতীয় পর্ব
এই পোস্ট এ আমি যে সাইট নিয়ে কথা বলতে যাচ্ছি সেটাও মূলত ট্রাফিক এক্সচেঞ্জ সাইট। ট্রাফিক এক্সচেঞ্জ সাইট কি- সেটা প্রথম পর্বে বলেছি। এবার যে সাইট নিয়ে কথা বলব তার নাম - Rankboostup। এখান থেকে আপনারা সহজেই আপনার ব্লগ সাইটের জন্য ফ্রিতে যত ইচ্ছা ভিজিটর নিতে পারবেন। আগেই বলেছি ট্রাফিক এক্সচেঞ্জ সাইটে আপনি অন্যের সাইট ভিজিট করবেন, তবেই অন্যরা আপনার সাইট ভিজিট করবে। এখানেও তাই। কিন্তু এখানে অন্যদের সাইট ভিজিট হবে অটোমেটিক, আপনাকে ক্লিক করা লাগবেনা। তো কিভাবে একাউন্ট করবেন আর সাইট সেটআপ করে ভিজিটর আনবেন তা জানতে পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।
Rankboostup থেকে ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায়
Rankboostup থেকে আপনার ব্লগ সাইটে ভিজিটর নিতে হলে প্রথমেই আপনাকে এই সাইট এ একটি একাউন্ট করতে হবে। একাউন্ট করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন-
>>Create an Account on Rankboostup
এই লিংকে ক্লিক করলে আপনাকে নিচের ছবির মতো একটি পেজ এ নিয়ে যাবে। এখানে প্রথমে "Sign up for free" লেখাতে ক্লিক করুন তারপর আপনাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম এ নিয়ে যাবে। [ছবির ২য় অংশ]
এই রেজিস্ট্রেশন ফর্ম এ আপনার ইউজার নেম,ইমেইল, একই পাসওয়ার্ড ২ বার দিয়ে নিচে "I am not Robot" এ ক্লিক করে ক্যাপচা ভেরিফাই করে নিবেন। তারপর "Sign up" এ ক্লিক করবেন। এরপর আপনার দেওয়া ইমেইল এ একটি ভেরিফিকেশন লিংক যাবে। ওই লিংক এ ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নিবেন। তারপর লগিন করবেন। ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করার পর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখান থেকে প্রথমে উপরে পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর "websites" এ ক্লিক করবেন। মানে এখানে এখন আপনার ওয়েবসাইটের লিংক দিতে হবে, যেই লিংকে আপনি ট্রাফিক বা ভিজিটর নিতে চাচ্ছেন।
মনে রাখবেন অবশ্যই "Free membership" সিলেক্ট করে নিবেন। যদি টাকা দিয়ে ভিজিটর আনতে চান, তাইলে সেটাও পারবেন। আমি আপাদত ফ্রিতে কিভাবে ভিজিটর আনবেন সেই কথা বলছি। তো "Free" সিলেক্ট করে নিয়ে সবার নিচে "Add website" লেখা আছে। এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার সাইটের লিংক দিতে হবে। তো যাই হোক, এরপর আপনাকে নিচের ছবির মতো একটা পেজ এ নিয়ে আসবে।
প্রথম বক্সে আপনার সাইটে ইউআরএল বা লিংক দিয়ে দিবেন। এখানে আপনি যে কোন একটা আর্টিকেল এর লিংক ও দিতে পারেন। তারপর এই পেজ এর সবার নিচে থাকা "Submit" লেখাতে ক্লিক করলেই আপনার সাইট এড হয়ে যাবে। এভাবে আপনি মোট ৩ টা লিংক এড করতে পারবেন।
সাইট এড করা তো হয়ে গেলো। এখন আপনার সাইটে ভিজিটর আসবে কি করে। এজন্য আপনাকে অবশ্যই অন্যের সাইটে ভিজিট করতে হবে। Traffup এ যেরকম অন্যের সাইট এ ভিজিট করলে পয়েন্ট দেয় এখানে তেমনি অন্যের সাইট ভিজিট করলে আপনাকে মিনিট দেওয়া হবে। মানে আপনি অন্যের সাইটে যতক্ষন থাকবেন তত মিনিট আপনার সাইটে জমা হবে। আবার অন্যরা আপনার সাইটে ভিজিট করলে সেই মিনিট কমে যাবে। আর এখানে সবকিছুই হবে অটোমেটিক। তো কিভাবে মিনিট একাউন্ট এ জমা করবেন সেটা নিয়ে বলা যাক।
Rankboostup থেকে ব্লগ সাইটে কিভাবে ইচ্ছামত ভিজিটর আনবেন?
প্রথমত বামে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করলে সবার উপরে "Traffic Exchange" অপশন টি পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন।এরপর নিচের ছবির মতো আপনাকে একটি পেজ এ নিয়ে আসবে। দেখুন এখানে লেখা আছে "Crome Extension"। তো আপনি এখানে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজ এ নিয়ে যাবে যেখানে দেখতে পাবেন "Download rankboostup extension" তো এখানে ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে।
এখন হয়তো আপনার মনে হচ্ছে ফাইল ডাউনলোড করে কি হবে! আসলে আমি আগেই বলেছি যে এখানে সবকিছু অটোমেটিক। তাই আপনার ব্রাউজার যাতে অটোমেটিক কাজ করে তার জন্য এই ফাইল টা আপনার ব্রাউজার এর সাথে সেটআপ করতে হবে। ঘাবড়াবেন না! এটা তেমন আহামরি কোন ব্যাপার না। আপনি সহজেই আপনার ল্যাপটপ বা এন্ড্রয়েড মোবাইলে এই এক্সটেনশন ফাইল টি সেট আপ করতে পারবেন ল্যাপটপ বা পিসি তে আপনি এক্সটেনশন যোগ করার অপশন এ গিয়ে এই ফাইল টি আপলোড করে দিলেই কাজ হয়ে যাবে। আর এন্ড্রয়েড মোবাইলে Kiwi Browser ডাউনলোড করে কাজ করা যাবে। এন্ড্রয়েড মোবাইলে কিভাবে ক্রোম এক্সটেনশন যোগ করবেন তা অনেকেই বুঝেননা। তাই কিভাবে এন্ড্রয়েড এ এক্সটেনশন এড করতে হয় জানতে অবশ্যই নিচের পোস্ট টি পড়ুন-
কিভাবে এন্ড্রয়েড মোবাইলে ক্রোম এক্সটেনশন যোগ করবেন - জেনে নিন
তো যাই হোক সাইট থেক ক্রোম এক্সটেনশন ডাউনলোড করে আপনার ডিভাইসে এড করা হয়ে গেলে কাজ শেষ। এবার আপনি আগের মত থ্রিডট মেনু তে "Exchange Traffic" অপশনে ক্লিক করবেন। এরপর এই পেজ এর সবার নিচে "Start Exchange Session" এ ক্লিক করে দিন। ব্যাস, কাজ শেষ।
এখন আপনার মোবাইল বা ল্যাপটপ অটোমেটিক সারা বিশ্বের বিভিন্ন সাইট এ ঘুরে বেড়াবে আর আপনার একাউন্ট এ মিনিট যোগ হবে। যত মিনিট থাকবে আপনার একাউন্ট এ তত অন্যরাও আপনার সাইটে ভিজিট করতেই থাকবে। সবকিছু চলবে অটোমেটিক, আর আপনার কাজ শুধু বসে বসে দেখা। আপনি চাইলে আপনার ডিভাইস কে এই কাজে লাগিয়ে দিয়ে আপনার যাবতীয় অন্য কাজ সেরে আসতে পারেন। মনে রাখবেন স্ক্রিন যেন অন থাকে। আপনার সাইটে দেশ-বিদেশের ভিজিটর আসতেই থাকবে। কি, ব্যাপার টা মজার নাহ?!
এখানে শুধু সাইট সেট আপ আর এক্সটেনশন টা সেট করা টাই একটু ঝামেলা! কিন্তু আপনি যদি একবার সেট করে নিতে পাবেন তাইলে আজীবন ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়াতে পারবেন যত ইচ্ছা। কথায় আছেনা কষ্ট করলে কেষ্ট মেলে। এভাবে ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানো যায়। তাও অনেকের মনে কিছু কিছু প্রশ্ন থেকেই যায়। তাই চলুন এই সাইট থেকে ভিজিটর নেওয়ার যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
- ভিজিটর নিলে সাইটের কোন ক্ষতি হবেনা
- বিভিন্ন দেশের ভিজিটর পাবেন
- প্রচুর পরিমাণে ভিজিটর নিলেও কোন টাকা খরচ হবেনা
- ফ্রিতে ভিজিটর নেওয়া যাবে কিন্তু তেমন কোন কাজ করতে হবেনা
- ব্লগ সাইটের র্যাংক বাড়াতে পারবেন
- এছাড়া সাইটে এড থাকলে তার মাধ্যমে অনলাইন ইনকাম ও হবে
- বিভিন্ন ডিভাইসের ভিজিটর এক প্ল্যাটফর্ম এই পেয়ে যাবেন।
শেষ কথা
যারা নতুন ব্লগার আছেন, তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে এই ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় টি। ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে নিঃস্বন্দেহে এই উপায়টি কাজে লাগতে পারে। কিন্তু একটা বিষয় হলো এই ট্রাফিক এক্সচেঞ্জ সাইটগুলোতে আপনি যতক্ষন অন্যের সাইট ভিজিট করবেন বা পয়েন্ট কিনবেন ততক্ষন অন্যরা আপনার সাইটে ভিজিট করছে। এরপরে কিন্তু আপনার সাইটে কেউ ভিজিট করবেনা। যদিও নতুন ব্লগারদের সাইটে ভিজিটর বাড়িয়ে নেওয়ার অন্যতম উপায় এটি। কিন্তু ওয়েবসাইটের সার্বিক উন্নতিতে অবশ্যই আপনাকে কিছু সিস্টেম ফলো করা দরকার, যাতে সবসময় এর জন্য আপনার সাইটে ভিজিটর আসে। এ ব্যাপারে অবশ্যই ব্লগ সাইটে ভিজিটর বাড়ানোর উপায় -তৃতীয় পর্বে বিস্তারিত থাকবে। তাই অবশ্যই ব্লগ সাইটে ভিজিটর বাড়ানোর উপায় -তৃতীয় পর্ব টি পড়ুন।
আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। সাইটের যে কোন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ↗️টি লাইক করুন। এই পোস্ট টি সম্পর্কে আপনার কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
-picsay.jpeg)





আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url