Paraphrase কি? কিভাবে Paraphrasing করবেন?

অনলাইনে লেখালেখি, তথ্য প্রক্রিয়াকরণ কিংবা প্রোফেশনাল বিভিন্ন কাজের জন্য এই Paraphrase শব্দ টা এসেই যায়। কিন্তু অনেকেই এই Paraphrase (প্যারাফ্রেজ) শব্দটির সাথে পরিচিত না! যার ফলে অর্থগত সমস্যার সম্মুখীন হতে হয়। আবার অনেকে Paraphrase শব্দটার স্বাভাবিক অর্থ বুঝলেও কিভাবে এই Paraphrasing করবেন তার ধারণা নেই। তো আজকের এই পোস্ট এ কিভাবে প্যারাফ্রেজ/ Paraphrase সম্পর্কে বিস্তারিত বলব। Paraphrase কি এবং কিভাবে Paraphrasing করবেন তা জানতে পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।

Paraphrase কি? কিভাবে Paraphrasing করবেন?



Paraphrase কি | What is Paraphrase?

Paraphrase অর্থ হলো ভাষান্তর। Praphrase বলতে কোন একটি বর্ণনা যেভাবে আছে তার অর্থ ঠিক রেখে ওই ভাষার অন্যান্য শব্দ দিয়ে বোঝানো। এটা একটা সমার্থক শব্দের কারুকাজ বলতে পারেন। যে কোন একটি বিষয় কে যেভাবে বর্ণনা করা আছে সে বর্ণনা টা অন্যাভাবে এমন করে করা যারে কথাগুলো আগের মতো না হয় কিন্তু মূল ভাবধারা একই হয়। উদাহরণস্বরূপ বলা যায় :
"আমি খাবার থেতে বাড়ি যাচ্ছি" - এই বাক্যটাকে Paraphrase করে বলা যায়: " আমি বাড়িতে যাচ্ছি খাবার খাওয়ার জন্য"

দেখুন উপরের এই দুইটি বাক্যের মূল ভাবধারা কিন্তু একই, অথচ বাক্য দুইটি পরস্পর থেকে আলাদা। আবার বাক্যে বিভিন্ন শব্দের সমার্থক শব্দ ব্যবহারের কাজটাকেও Paraphrase বলা যায়।


Paraphrasing কি | What is Paraphrasing?

মূলত Paraphrase এর কাজ করাকেই Paraphrasing বলা হয়। কোন একটি ঘটনা একেবারে নিজের মতো করে বর্ণনা করাকে Paraphrasing বলে। Paraphrasing এ যে বর্ণনা টা তৈরি করা হয় তার ঘটনা আর মূল ঘটনা একই হয়, শুধুমাত্র বর্ণনা করার প্রক্রিয়া ভিন্ন হয়।


Paraphrasing কিভাবে করে? | How to do paraphrasing?

Paraphrasing এর মূল ধারণা টা এতক্ষণে নিশ্চই পেয়ে গেছেন। এখন জেনে নেওয়া যাক কিভাবে Paraphrasing করবেন! Paraphrasing করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
  • প্রথমত মূল ঘটনা সেটা লিখিত হোক কিংবা কারো দ্বারা বর্ণনা করা, সেই ঘটনা টা ভালো করে বোঝার চেষ্টা করুন।
  • মনে রাখবেন মূল ঘটনার মূল ভাবধারা টা ভালো করে না বুঝে Paraphrasing করতে যাবেন না। তাহলে আপনার তৈরি করা বর্ণনার meaning ভিন্ন হয়ে যেতে পারে।
  • এরপর আসল কাজ। আপনি যে ঘটনা বা বর্ণনার Paraphrase করতে চাচ্ছেন, সেই ঘটনা টা ভালো করে বুঝে নিজের মতো করে ব্যাক্ত করুন।
  • অবশ্যই মনে রাখবেন আপনি নিজের মতো করে বর্ণনা করতে গিয়ে কোন অংশ হুবহু মূল বর্ণনা বা মূল কপির সাথে মিলে না যায়। তাইলে সেটা নকল বা কপিরাইট এর আওতায় পড়বে।
  • আপনি Paraphrasing এর জন্য মূল বর্ণনায় ব্যবহৃত শব্দগুলোর সমার্থক শব্দ ব্যবহার করতে পারেন।
  • Paraphrasing করতে হলে অবশ্যই মূল বর্ণনা এবং পরবর্তীতে তৈরিকৃত বর্ণনার উদ্দেশ্য বা পটভূমি একই হতে হবে। তা নাহলে আপনার প্যারাফ্রেজিং করা বৃথা যেতে পারে।
  • মনে রাখবেন Paraphrasing এর মাধ্যমে তৈরি করা কন্টেন্ট সবসময় ইউনিক বা অনন্য হয়। অর্থাৎ কারো সাথে মিলেনা।

এগুলো মূলত আপনি কোনো টপিক এর উপর বর্ণনা পড়ার পর নিজে কিভাবে ওই টপিকের Paraphrasing করবেন তা সম্পর্কিত নির্দেশনা।


অটোমেটিক Paraphrasing কিভাবে করবেন?

আপনি হয়তো ভাবতে পারেন যে একটি বর্ণনা ভাল করে বুঝে সেটা আবার নতুন করে লেখা!- এইটা আবার অটোমেটিক কিভাবে হতে পারে? হ্যা, অনলাইনের যুগে সবই সম্ভব! আপনি চাইলে যে টেক্সট বা বর্ণনা টাকে Paraphrase করতে চাচ্ছেন, সেটা একটা নির্দিষ্ট সাইটে গিয়ে দিয়ে দিবেন, তারা আপনাকে খুব অল্প সময়ের মধ্যে  Paraphrase করে দিবে। এগুলোকে Paraphrasing tool বলে।


Paraphrasing Tool কি? | What is  Paraphrasing Tool?

Paraphrasing Tool হলো এমন এক ধরনের টুলস যেগুলো আপনার মূল প্রবন্ধ বা আর্টিকেল সাবমিট করলে কিছুক্ষনের মধ্যে Paraphrase করে সম্পূর্ণ ইউনিক কন্টেন্ট বানিয়ে দিবে। আপনাকে তেমন কোন পরিশ্রম করতে হবেনা। এইরকম Paraphrase করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। কিছু কিছু সাইটে এই Paraphrase ফ্রিতে করা যায়, আবার অনেক Paid সাইট ও রয়েছে। আপনি চাইলে যে কোন একটি পন্থা ব্যবহার করতে পারেন। তবে ফ্রি এর চেয়ে পেইড সার্ভিস টা ভালো মানের হয়।


সেরা ৫ টি Paraphrasing টুল | Best 5 Paraphrasing Tools

এখানে আপনাদের সুবিধার্তে ৫ টি Paraphrasing টুল এর লিংক এবং নাম দেওয়া হলো যেখানে গিয়ে আপনি সহজেই একটি প্যাসেজ কে Paraphrase করতে পারেন।

  1. Quilbot
  2. Paraphrase-online
  3. Spin-Bot
  4. Dupli Checker
  5. Pre Post SEO

[সাইটের নামের উপরে ক্লিক করলে উক্ত সাইটে নিয়ে যাবে]

তবে মনে রাখবেন এগুলোর ফ্রি ভার্সনে একটি নির্দিষ্ট ওয়ার্ড লিমিট দিয়ে রাখে। অর্থাৎ আপনি যদি ফ্রিতে Paraphrasing করতে চান তাহলে একবারে একটি নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ড দিতে পারবেন। এই ওয়ার্ড লিমিটের সংখ্যা একেক সাইটে একেক রকম।

আশা করি পোস্ট টি পড়ে Paraphrase সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এই ব্লগের আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে অবশ্যই ফেসবুক পেজ🚩 টি লাইক করুন। এই পোস্ট সম্পর্কে কোন মতামত থাকলে নিচে কমেন্ট বক্স এ জানান।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url