উচ্চমাধ্যমিকে অনলাইন ক্লাস কোথায় পড়ব?- ব্যবসায় শিক্ষা শাখা

আজকাল বাংলাদেশে অনলাইন ক্লাসের বহুল কদর রয়েছে। এর কিছু নির্দিষ্ট কারণ ও রয়েছে। অফলাইন ক্লাস, কোর্স কিংবা প্রাইভেট এর পাশাপাশি এখন স্টুডেন্ট রা এখন অনলাইন ক্লাসের দিকেও ঝুকেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই পোস্ট। অনলাইন ক্লাস বা কোর্স এর ব্যবহার যেমন বাড়ছে, তেমনি অনলাইন কোর্স তৈরি আর ক্লাস করানোর প্লাটফর্ম এরও এখন আর অভাব নেই। তাই অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যায় যে কোনটা ছেড়ে কোন প্ল্যাটফর্ম এর ক্লাস করব! কারণ প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্ম ই নির্দিষ্ট টপিকের উপর তাদের ক্লাস, কোর্স কিংবা কন্টেন্ট দিয়ে রেখেছে। আজকের এই পোস্ট এ উচ্চমাধ্যমিক এর ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর অনলাইন ক্লাস কোন প্ল্যাটফর্ম এ করলে ভাল প্রস্তুতি পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করা হবে।

ব্যবসায় শিক্ষা বিষয়গুলো অনলাইনে পড়ে প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম প্রচলিত আছে। বিষয়গুলোর উপর ক্লাস নেওয়ার জন্য আলাদা আলাদা ইন্সট্রাকটর বিভন্ন প্ল্যাটফর্ম এ ক্লাস নিয়ে থাকে। এখন কনসেপ্ট বা আলোচ্য বিষয় পরিষ্কার করে বোঝানোর দিক থেকে স্টুডেন্টদের কাছে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম জনপ্রিয়। উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কোন বিষয়ে অনলাইনে কোন প্ল্যাটফর্ম থেকে প্রস্তুতি নেওয়া যায় তার তালিকা নিচে দেওয়া হলো। তবে অনলাইনে ক্লাস করার আগে প্রত্যেক বিষয়ে ভালো মানের বই প্রত্যেক টা স্টুডেন্ট দের কাছে থাকা উচিত। কোন বিষয়ের জন্য কোন লেখকের বই নিলে ভালো হবে তা জানতে নিচে ক্লিক করুন-

উচ্চমাধ্যমিকে কোন বিষয়ে কোন লেখকের বই কিনব : ব্যবসায় শিক্ষা - জানতে ক্লিক করুন।

উচ্চমাধ্যমিকে অনলাইন ক্লাস কোথায় পড়ব?- ব্যবসায় শিক্ষা শাখা


উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা বিভাগের সাধারণ বিষয়সমূহের অনলাইন ক্লাস | HSC Commerce

❑ বাংলা ১ম পত্র

বাংলাদেশে বহুল জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম রবি টেন মিনিট স্কুল। এখানে প্রায় সব বিষয়ের প্রতিটা অধ্যায়ভিত্তিক ক্লাস আছে। এখানকার বাংলা ১ম পত্রের ক্লাসগুলোর মাধ্যমে অধ্যায়টির ব্যাসিক ভালো করে ভাল প্রস্তুতি নেওয়া সম্ভব। 10 মিনিট স্কুল এপ ডাউনলোড করতে ক্লিক করুন নিচের লিংক এ-

❑ বাংলা ২য় পত্র

Shikho এপ বাংলাদেশের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি। এখানকার বাংলা ২য় পত্র ক্লাসগুলো স্টুডেন্টদের কনসেপ্ট বিস্তারিত ভালভাবে বুঝতে সাহায্য করতে পারে। তবে এখানে ফ্রি কন্টেন্ট কিংবা লাইভ ক্লাস সব টপিক এর উপর সম্পূর্ণ নেই। এ জন্য Shikho এপ এ পেইড কোর্স নিতে হতে পারে পুরো সিলেবাস ঠেকাতে। টপিক ভিত্তিক ভাবে বিষয়ভিত্তিক কনসেপ্ট বুঝতে Shikho এর পাশাপাশি 10 Minute School স্কুল এর ক্লাসগুলো ফলো করা যেতে পারে। Shikho এপ ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন-

https://play.google.com/store/apps/details?id=tech.shikho.android


❑ ইংরেজী ১ম পত্র

এটি একটি ইউটিউব চ্যানেল। English 1st paper এ প্রতিটা ইউনিট এর লেসন গুলো অর্থসহ ভালভাবে বুঝতে এই ইউটিউব চ্যানেল এর ভিডিও গুলো অনেক উপকারে আসবে। স্টুডেন্ট দের জন্য প্রত্যেকটা word এর Synonym আর anyonym ভালভাবে খুজে পাবে Digital Success in English ইউটিউব চ্যানেল এ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে নিচের লিংক এ ক্লিক করুন-https://youtube.com/c/DigitalSuccessInEnglish


❑ ইংরেজী ২য় পত্র

ইংরেজী ২য় পত্র বিষয়ে ভাল করতে অবশ্যই একটি ভাল বই প্রয়োজন যেখানে টপিকগুলো ভালভাবে বুঝিয়ে দেয়া আছে। এজন্য এই ব্লগে দেওয়া বইয়ের তালিকার পোস্ট টি দেখে নিন। এছাড়াও অনলাইন ক্লাসে টপিক ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য  10 Minute School কিংবা Shikho এপ এর ফ্রি ক্লাস কিংবা পেইড কোর্স গুলো উপকারে আসতে পারে।


❑ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


প্রযুক্তি বিষয়ে ভাল প্রস্তুতি নিতে 
10 Minute School এর ক্লাসগুলো অনেক ভাল মানের। ধারাবাহিক ভাবে অধ্যায়ভিত্তিক ভাবে ক্লাসগুলো করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে গানিতিক বা তাত্ত্বিক বিষয়গুলোতে  ভালভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব।


উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় বিষয়সমূহের অনলাইন ক্লাস | HSC Commerce



❑ হিসাববিজ্ঞান | Accounting


ব্যবসায় শিক্ষা বিভাগের মূল বিষয়গুলোর মধ্যে অন্যতম হিসাববিজ্ঞান। হিসাববিজ্ঞানে প্রস্তুতি নেওয়ার জন্য কিংবা বেসিক প্রস্তুতি ঘরে বসে নিতে New Commerce Coaching Centre ইউটিউব চ্যানেল এর ক্লাসগুলোর বিকল্প হয়না। এই ইউটিউব চ্যানেল এর ক্লাসগুলো ধারাবাহিক ভাবে মনোযোগ দিয়ে করলে হিসাববিজ্ঞান এর যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করা সম্ভব হবে। New Commerce Coaching Centre ইউটিব চ্যানেল সাবস্ক্রাইব করতে নিচের লিংক এ ক্লিক করুন- 

https://youtube.com/channel/UCNXKAfIjIeA31ZcRFtT9orw


❑ ব্যবস্থাপনা | Management


Roots Edu অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং কন্সেপ্ট সম্পর্কিত প্রস্তুতি নিতে ভাল মাধ্যম হতে পারে। এখানে ফ্রি কন্টেন্ট এ এখনও প্রতিটি অধ্যায়ের ক্লাস নেই। তবে যে অধ্যায়ের ক্লাসগুলো আছে, সেগুলো থেকে ওই অধ্যায়ে একটা ভাল বেসিক পাওয়া সম্ভব।

আছাড়াও ব্যবস্থাপনার প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক ক্লাস 10 Minute School এপ এ ধারাবাহিক ভাবে দেওয়া আছে। এই ক্লাসগুলো পর্যায়ক্রমে করলে ভাল প্রস্তুতি নেওয়া সম্ভব। Roots Edu এপ ডাউনলোড লিংক -

https://play.google.com/store/apps/details?id=com.roots.edulive


❑ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (Marketing)

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক ক্লাস 10 Minute School এপ এ ধারাবাহিক ভাবে দেওয়া আছে। এই ক্লাসগুলো পর্যায়ক্রমে করলে ভাল প্রস্তুতি নেওয়া সম্ভব।


❑ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (Finance)


Roots Edu অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং কন্সেপ্ট সম্পর্কিত প্রস্তুতি নিতে ভাল মাধ্যম হতে পারে। এখানে ফ্রি কন্টেন্ট এ এখনও প্রতিটি অধ্যায়ের ক্লাস নেই। তবে যে অধ্যায়ের ক্লাসগুলো আছে, সেগুলো থেকে ওই অধ্যায়ে একটা ভাল বেসিক পাওয়া সম্ভব।এছাড়াও ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক ক্লাস 10 Minute School এপ এ ধারাবাহিক ভাবে দেওয়া আছে। এই ক্লাসগুলো পর্যায়ক্রমে করলে ভাল প্রস্তুতি নেওয়া সম্ভব।

অন্যান্য বিষয়সমূহ| HSC Business Studies

পরিসংখ্যান

পরিসংখ্যান কে অনেক ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা চতুর্থ বিষয় হিসেবে নিয়ে থাকে। সবার এই বিষয় না থাকার কারণে অনলাইনে ভাল টিউটর খুজে পাওয়া মুশকিল হয়ে যায়। পরিসংখ্যান বিষয়ে ভাল প্রস্তুতির জন্য নিচের ইউটিউব চ্যানেল এর ক্লাসগুলি করা যেতে পারে।

এটি মূলত একটি ইউটিউব চ্যানেল। পরিসংখ্যান বিষয়ের বিভিন্ন অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো ধারাবাহিক লেকচার আকারে এই চ্যানেলে পেয়ে যাবে।

আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। এই ব্লগের আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে অবশ্যই ফেসবুক পেজ 🚩 টি লাইক করুন। এই পোস্ট সম্পর্কে কোন মতামত থাকলে নিচে কমেন্ট বক্স এ জানান।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url