সেরা ৩ টি লাইটওয়েট মোবাইল ব্রাউজার। কম এমবির ব্রাউজার ভাল স্পিডের জন্য।
সেরা লাইটওয়েট ব্রাউজার
মোবাইলের জন্য কম এমবির ব্রাউজার
এখনও কিছু কিছু মোবাইল দেখা যায় যেগুলোর র্যাম রম এক কিংবা দুই জিবি। এই সকল বেশিরভাগ ইউজার রা ক্রোম বা ফায়ারফক্স এর মতো ব্রাউজারগুলো ব্যবহার করতে পারেননা কারণ, এইসব ব্রাউজারের ফাইল সাইজ অনেক বড়। মোবাইলে এই সব ব্রাউজার ইনস্টল করলে ব্রাউজার তো ভাল মত চলেইনা, বরং ব্রাউজারের সাথে সাথে মোবাইলের অন্যান্য এপ্স গুলোও ভালোমতো চলেনা। অর্থাৎ মোবাইল হ্যাং হওয়া শুরু করে দেয়। তাই একটি লাইটওয়েট বা কম এমবির ব্রাউজারের দরকার হয়। শুধু কম র্যাম এর মোবাইল এর জন্যই নয়, অনেকসময় ভাল মোবাইলগুলো পুরাতন হয়ে গেলে বড় সাইজের ফাইল ভাল রান করতে পারেনা। এজন্যও অনেকে লাইটওয়েট বা কম এমবির ব্রাউজার খুঁজে থাকেন।
একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন, কম এমবির ব্রাউজার মানেই যে আপনার মোবাইল এ কম জায়গা দখল করে থাকবে তা কিন্তু নয়। অনেক সময় দেখস যায় ব্রাউজার ডাউনলোড করার সময় ফাইল সাইজ খুব কম দেখে ডাউনলোড করেন। কিন্তু ডাউনলোড করার পর "App Details" অপশনে যদি যান, তাহলে দেখবেন এপ টি আপনার ধারণার চেয়েও অনেক বেশি জায়গা দখল করে থাকে। তখন আর সেই ব্রাউজার টি মোবাইল এ ভাল চলেনা। তাই এই আর্টিকেল এ আমি এমন তিনটি ব্রাউজার সম্পর্কে বলব যেগুলো আপনার মোবাইলে কম জায়গা দখল করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
আরও জানুন- ব্রাউজার দিয়ে আয় করুন। সবচেয়ে সহজে অনলাইনে আয়।
কম এমবির ব্রাউজার
Via Browser
লাইটওয়েট ব্রাউজারগুলোর তালিকায় যে কেউ এক নম্বরে এই ব্রাউজার কে রাখতে চাইবে। কারণ, এই ব্রাউজার এর রয়েছে অন্য সব নামিদামি ব্রাউজার গুলোর মতো উন্নত ফিচার। প্লে স্টোর এ গিয়ে "Via Browser" লিখে সার্চ করলে প্রথমেই এই ব্রাউজারটি পেয়ে যাবেন। এই ব্রাউজারটি ডাউনলোড করতে লাগবে মাত্র ১.২৫ এমবি। ব্রাউজারটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন :
ব্রাউজারটি মোবাইলে ডাউনলোড করার পর এর ফাইল সাইজ হবে পাচ থেকে ছয় এমবি। এই ব্রাউজার টি সকল মোবাইল এই সাপোর্ট করবে এবং লাইটওয়েট হওয়ায় খুব ভাল স্পিড প্রদান করবে। এই ব্রাউজারের ফিচারগুলি একবার দেখে নিন।
ব্রাউজারের ফিচারসমূহ :
ফাস্ট লোডিং
যে কোন ওয়েবসাইট সহজেই তাড়াতাড়ি লোড হয়।
ডার্ক মোড
এই ব্রাউজারে আপনি সুবিধামতো Dark Mode অপশন চালু করতে পারবেন। আবার আপনি চাইলে যে কোন ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড পেজ ও Dark বা কালো করে দেখতে পারেন।
আরও জানুন- মোবাইল দিয়ে মাইক্রোজব করে আয় করুন। পেমেন্ট বিকাশ,নগদে।
কাস্টমাইজ :
এই ব্রাউজারে আছে কাস্টমাইজ করার সেরা সুযোগ। আপনি এখানে আপনার ইচ্ছামত লোগো, লেখার ফন্ট, সার্চ বার, থিম কালার ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। এই ফিচার অনেক ব্রাউজারেই আপনি পাবেন না।
এড ব্লকার এবং ইমেজ ব্লকার :
অন্য সব প্রিমিয়াম ব্রাউজার এর মতো এখানে আছে AD Blocking ফাংশন। তাই সহজেই আপনি ডাটা সেভ করতে পারবেন। এছাড়াও এখানে আপনি যদি না চান তবে ইমেজ ব্লকার অপশনও রয়েছে।
পেজ সেভ :
আপনি কোন ওয়েবসাইট এর লেখা বা তথ্য দেখেছেন। এখন আপনার পরেও সেই লেখা বা তথ্য দেখার প্রয়োজন আছে। সে জন্য আপনি এই ব্রাউজারে ওয়েবসাইট এর ওই পেজ টি সেভ করে রাখতে পারবেন এবং পরে ইন্টারনেট ছাড়াই আপনি পেজটি অফলাইনে দেখতে পাবেন।
মেমোরিতে ফাইল রাখতে পারবেন :
এই ব্রাউজারটি ডাউনলোড করে আপনি সহজেই আপনার মোবাইলের SD Card এ সরিয়ে নিতে পারবেন। এতে করে আপনার মোবাইল এর স্টোরেজ অনেকখানি বেচে যাবে এবং ব্রাউজার চালানোর সময় মোবাইল হ্যাং করবেনা। এছাড়াও Via Browser থেকে ডাউনলোড করা সব ফাইল অটোমেটিক আপনার মেমোরি কার্ড এ জমা হবে।
ফিচার দেখে নিশ্চই বুঝতে পারছেন, যে এই ব্রাউজারটি লাইটওয়েট হলেও এর ফিচারে কিন্তু কোন কমতি নেই। তাই আপনি যদি আপনার মোবাইল এর জন্য কম এমবির ব্রাউজার খুজে থাকেন তাহলে Via ব্রাউজার ব্যবহার করতে পারেন।
আরও জানুন- অনলাইনে আয়ের সবচেয়ে সহজ উপায় : সাইট ভিজিট করে আয়।
X Browser
সেরা লাইট ওয়েট ব্রাউজার এর মধ্যে X Browser অন্যতম। এই ব্রাউজারে ফাস্ট স্পিড এর কারণে অনেকেই এটি পছন্দ করে। X Browser ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন :
আপনি যদি প্লে স্টোর এ গিয়ে সার্চ দেন তাহলে এই ব্রাউজার খুঁজে পাবেন। তবে প্লে স্টোরে "X Browser" নামের অনেকগুলো ব্রাউজার আছে, তাই উপরের লিংক থেকে ডাউনলোড করতে পারেন। এই ব্রাউজারটি ডাউনলোড করতে প্রায় ১.২৫ এমবি লাগবে। Via Browser এর প্রায় সব ফিচার এখানে রয়েছে।
ফিচারসমূহ :
ফাস্ট লোডিং
X Browser ওয়েবসাইট সহজেই তাড়াতাড়ি লোড নেয়।
ডার্ক মোড
এই ব্রাউজারে আপনি সুবিধামতো Dark Mode অপশন চালু করতে পারবেন। আবার আপনি চাইলে যে কোন ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড পেজ ও Dark বা কালো করে দেখতে পারেন।
মাল্টি ডাউনলোড:
এই ব্রাউজার এ রয়েছে মাল্টি ডাউনলোড করার সুবিধা। অর্থাৎ আপনি চাইলে ফোনের ডিফল্ট ডাউনলোডার ব্যবহার করতে পারেন অথবা ব্রাউজারের নিজস্ব ডাউনলোডার ব্যবহার করতে পারেন।
পাসওয়ার্ড সেভ
আপনার যদি কোন ওয়েবসাইট এ পাসওয়ার্ড দিয়ে লগ ইন কিংবা একাউন্ট খোলার প্রয়োজন পরে তবে এই ব্রাউজারে আপনি সহজেই সেই পাসওয়ার্ড সেভ করতে পারেন। পরবর্তীতে যদি ওয়েবসাইটে লগ ইন করার প্রয়োজন পড়ে তবে ব্রাউজার অটোমেটিক পাসওয়ার্ড সেট করে দিবে। অন্যান্য প্রিমিয়াম ব্রাউজার এ এই ফিচার রয়েছে। এই দিক থেকে X browser, Via browser এর চেয়ে এগিয়ে।
এড ব্লকার :
অন্যান্য ব্রাউজার এর মতো এখানেও এড ব্লকার এর সুবিধা রয়েছে। আপনি যে কোন ওয়েবসাইট এর এড ব্লক করে চালাতে পারেন।
কাস্টমাইজেশন:
Via Browser এর মতো এই ব্রাউজারেও রয়েছে কাস্টমাইজেশন এর সুজোগ। আপনি আপনার ইচ্ছামতো ব্রাউজার এর সার্চ বার লোগো এবং বুকমার্ক কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন রঙিন থিম চয়েজ করতে পারবেন। আপনি ব্রাউজের ব্যাকগ্রাউন্ড এ এবং লোগো হিসেবে বিভিন্ন সুন্দর ছবি কিংবা আপনার ছবিও যোগ করতে পারেন।
তবে X Browser ব্যবহারে কিছু অসুবিধা রয়েছে। আপনি ভিয়া ব্রাউজার ইন্সটল করলে ফাইলটি মেমোরি কার্ড এ ট্রান্সফার করতে পারবেন। কিন্তু X Browser কে আপনি মেমোরি কার্ড এ ট্রান্সফার করতে পারবেননা। তাই ফোন স্টোরেজ বাচানো সম্ভব হবেনা। আবার Via ব্রাউজার ইন্সটল করার পর ফাইলের জায়গা নেয় মাত্র পাঁচ থেকে ছয় এমবি। কিন্ত X browser জায়গা নিবে ১৬ এমবি বা তারও বেশি।
Onbibi Browser
লাইটওয়েট ব্রাউজারগুলোর মধ্যে ভাল একটি ব্রাউজার হলো Onbibi browser। এই ব্রাউজারটি আপনি খুব কম এমবি দিয়েই ইন্সটল করতে পারবেন। এই ব্রাউজারের ফিচার ও যথেষ্ট উন্নত। ব্রাউজারটি ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন:
ব্রাউজারের হোম পেজ এ বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ ওয়েবসাইট এর আইকন বুকমার্ক হিসেবে দেখতে পাবেন। এছাড়াও এই ব্রাউজারের থিম ভাল মানের। হোমপেজ এ সার্চ বারের ব্যবস্থা রয়েছে। কিন্তু এই ব্রাউজার ডাউনলোড করার পর আপনি মেমোরি কার্ড এ নিতে পারবেননা।
এখানে তিনটি লাইটওয়েট এবং ছোট ব্রাউজার নিয়ে আলোচনা করলাম। কিন্তু এই তিনটির মধ্যে Via Browser ব্যবহার করলে আপনি সবচেয়ে ভাল এক্সপেরিয়েন্স পাবেন বলে মনে হয়।
আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। এ সম্পর্কে কোন ধরনের মতামত বা হেল্প লাগলে অবশ্যই কমেন্ট এ জানাবেন।
এই সাইটে আপনারা যে কোন ধরনের অনলাইন কাজের ব্যাপারে আপডেট পাবেন। এই সাইটে সব ধরনের নিশ্চিত আয়ের ব্যাপারে নির্ভূল গাইডলাইন দেওয়া আছে। ফেক কাজের কোন রিভিউ করা হয়না। তাই সব ধরনের কাজের সম্পর্কে জানতে এবং কাজের বিস্তারিত পদ্ধতি জন্য আমাদের সাইট এ আসতে পারেন। অথবা আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন। ফেসবুক পেজ এ যেতে নিচে ক্লিক করুন :
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url