Fulldive ব্রাউজার থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম

এই পোস্ট এ অত্যন্ত চমকপ্রদক একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ব্রাউজার থেকে আয় করার ব্যাপারটা হয়তো অনেকেই শুনেছেন। "রয়েল ডেস্ক" ব্লগে ব্রাউজার থেকে আয় করা নিয়ে আরো পোস্ট আছে। বিভিন্ন মাধ্যমে এখন অনলাইনে আয় করা যায়। ফ্রিল্যান্সিং জিনিসটা এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও প্রশিক্ষনের অভাবে এর সাথে যুক্ত হতে পারছেননা। কিন্তু অনলাইনে কিছু কিছু ছোট ছোট প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সামান্য হলেও কিছু ইনকাম হবে। এই আয় দিয়ে হয়তো আপনার জীবন চালাতে পারবেন না কিন্তু মাসের হাতখরচ টা যদি উঠে যায়, তাইলে ক্ষতি কি!

Fulldive ব্রাউজার থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম


তো যাই হোক, মূল কথায় আসা যাক। এই পোস্টে মূলত ব্রাউজার থেকে কিভাবে মোটামুটি ভাল একটা পরিমাণে আয় করা যায়, সে ব্যাপারে বলব। এর আগে বাংলাদেশি Rits Browser সম্পর্কে বলেছিলাম যেখান থেকেও আয় করা যায়। এছাড়াও আয় করার জন্য Brave Browser ও অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু পেমেন্ট মেথড বাংলাদেশে available না থাকায় Brave Browser ব্যবহার কমে যাচ্ছে। এই পোস্টে যে ব্রাউজার থেকে আয় করার কথা বলব, তার নাম হলো - Fulldive Browser

আরও পড়ুন- RITS ব্রাউজার থেকে ফ্রিতে ইনকাম!- কিভাবে করবেন জেনে নিন।


Fulldive ব্রাউজার সম্পর্কে

আজকাল স্মার্টফোনের ব্যবহার চোখে পড়ার মতো। আধুনিক এই যুগে স্মার্টফোন ব্যবহার করেননা এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। প্রতিটি মোবাইলেই একটি বিল্ট ইন ব্রাউজার থাকে। যেমন- গুগল ক্রোম বা Chrome Browser। আবার অনেকে Opera ব্রাউজার ও ব্যবহার করে থাকবেন। Fulldive Browser ও গুগল ক্রোম কিংবা অপেরা এর মতো একটি ব্রাউজার। শুধু পার্থক্য হলো অন্যান্য ব্রাউজার ব্যবহার করার কারনে আপনি কোনো টাকা পাবেননা কিন্তু Fulldive Browser ব্যবহার করে আপনার ইনকাম করার সুযোগ আছে। এখানে আয় করতে আপনাকে আলাদা কোনো কাজ শিখতে হবেনা, শুধু প্রসেস জানলেই হবে। কিভাবে এই ব্রাউজার ব্যবহার করবেন, কিভাবে টাকা আয় হবে আর আপনার ইনকাম কিভাবে হাতে পাবেন তার বিস্তারিত বলব এই পোস্টে। তাই পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।


Fulldive Browser থেকে যেভাবে আয় করবেন

এই ব্রাউজার থেকে আয় করতে বিশেষ কোনো কাজ করা লাগবেনা। শুধু প্রয়োজনীয় সেটিং করে ফোনে ইন্সটল করে রাখলেই হবে। এটি অন্যান্য ব্রাউজারের মতোই সাধারণ একটি ব্রাউজার এপ। প্রতিদিন তো আমাদের প্রায় ব্রাউজার ব্যবহার করতেই হয়। গুগল সার্চ থেকে শুরু করে যে কোন ওয়েবসাইট ব্রাউজ করার জন্য প্রথমেই প্রয়োজন হয় একটি ব্রাউজার। এক্ষেত্রে অন্যান্য ব্রাউজারে না গিয়ে যদি Fulldive Browser ব্যবহার করেন তাহলে দেখবেন শুধুমাত্র এই ব্রাউজার ব্যবহার ব্যবহার করার কারণে কিছু পরিমাণ ইনকাম আপনি করতে পারছেন। এ জন্য আপনাকে প্রথমে Fulldive Browser এপ্লিকেশন টি ইন্সটল করতে হবে। আপনি চাইলে ট্যাব বা ল্যাপটপেও এই এপ ইন্সটল করতে পারেন। এই এপ এর ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম।।


Fulldive Browser Download Link

⬇️⬇️ নিচের লিংক থেকে Fulldive Browser টি ডাউনলোড করুন ⬇️⬇️

Link~~ https://oke.io/bcn0MrL
(ক্যাপচা পূরণ করে লিংক এ প্রবেশ করুন)

এপ টি ইন্সটল করে নেওয়ার পর সামান্য সেটআপ করে নিলেই কাজ শেষ।


Fulldive Browser থেকে ইনকাম করার পদ্ধতি

আপনি খুব সহজেই এই ব্রাউজার থেকে ইনকাম করতে পারবেন। ব্রাউজারটি ওপেন করে অন্যান্য এপ এর মতো কিছু অপশন স্কিপ করে দিলেই এর সেটিংস অপশন পেয়ে যাবেন। নিচের ছবির মতো সেটিংস এর "Browsing Mode" এ গিয়ে "Lite" অপশন সিলেক্ট করে নিবেন। ডিফল্ট ভাবে আগে থেকে অন্য আপশন সিলেক্ট করা থাকতে পারে।

Fulldive ব্রাউজার থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম


তারপর আপনি সেটিংস এর সবার নিচে গিয়ে লগিন অপশন এ গিয়ে আপনার ডিভাইসে যে জিমেইল দিয়ে লগিন করা আছে সেই জিমেইল দিয়ে Fulldive Browser এ লগিন বা সাইন আপ করে নিবেন। কাজ শেষ, এখন ইনকাম শুরু করার পালা।


Fulldive ব্রাউজার থেকে যেভাবে আয় হবে

পোস্টের শুরুতেই বলেছি এখান থেকে আয় করার জন্য কিছু করা লাগবেনা। অন্যান্য ব্রাউজার যেভাবে ব্যবহার করেন, সেই কাজটা খালি এই ব্রাউজারে এসে করবেন। আশা করি ব্রাউজার কি জিনিস সেটা আবার আপনাকে বুঝাতে হবেনা! শুধুমাত্র ব্রাউজার ব্যবহার করার কারনে কিছু কয়েন জমা হতে থাকবে। ব্রাউজারের উপরে ডানপাশে থাকা থ্রিডট মেনু তে ক্লিক করলেই আপনি নিচের ছবির মতো "Coins & offers" অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনার একাউন্টে কত পয়েন্ট আছে তা বিস্তারিত দেখতে পাবেন। প্রতি একদিন পর পর আপনার কয়েন পরিবর্তন হবে। অর্থাৎ আপনি আজকে কত আয় করেছেন তা পরের দিন দেখতে পারবেন এবং অটোমেটিক কয়েন বাড়বে।

Fulldive ব্রাউজার থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম


এছাড়াও কিছু টাস্ক দেয়, যেগুলো করলে কয়েন বোনাস পাবেন, সেটাও এই অপশনে দেখতে পাবেন। কয়েন জিনিসটা আবার কি? এটা নিয়ে ঘাবড়াবেন না। এই কয়েন withdraw করে আপনি টাকা পাবেন। এটাই মূলত আপনার ইনকাম। কিভাবে টাকা পাবেন যে বিষয়ে আসা যাক।


Fulldive ব্রাউজার থেকে ইনকাম কিভাবে তুলবেন

Fulldive ব্রাউজার থেকে ইনকাম হাতে পেতে আপনাকে ক্রিপ্টোকারেন্সি (Crypto currency) একাউন্ট ব্যবহার করতে হবে। এ জন্য আপনাকে Binance একাউন্ট খুলতে হবে। Binance একাউন্ট খোলা ৫ মিনিটের একটা কাজ। আপনি গুগলে কিংবা ইউটিউবে সার্চ করলেই কিভাবে Binance একাউন্ট খুলবেন, তার অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন। পরে Binance থেকে Bkash, নগদ কিংবা ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারেন।

কত কয়েন এ কত ডলার তা পেমেন্ট অপশন এ ক্লিক করলেই পেয়ে যাবেন। আপনার "Coins & offers" অপশনে আপনার আয় করা কয়েন এর পাশে "Redeem" অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে নিচের ছবির মতো অনেকগুলো Withdraw মেথড পেয়ে যাবেন।

Fulldive ব্রাউজার থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম


সাধারণত ১০ ডলার (10$) হলে আপনি টাকা Binance একাউন্টে নিতে পারবেন।


কেন Fulldive Browser ব্যবহার করবেন?

অন্যান্য ব্রাউজার ব্যবহার করলে আপনি হয়তো কিছু বেশি কাস্টমাইজেশন অপশন পাবেন কিন্তু অন্যান্য ব্রাউজার আপনাকে টাকা দিবেনা। কিন্তু Fulldive Browser ব্যবহার করলে আপনি প্রতিদিন কিছু টাকা আয় করতে পারবেন এবং এর জন্য আপিনাকে আলাদা করে সময় নষ্ট করে কোনো কাজ করতে হচ্ছেনা। প্রতিদিনের ব্রাউজারের কাজগুলো এই এপ এ করবেন, অটোমেটিক আয় হতে থাকবে।


Fulldive ব্রাউজার থেকে কত টাকা ইনকাম করতে পারবেন?

পোস্ট এর এই পর্যায়ে এসে আপনার একটি কমন প্রশ্ন হতে পারে যে আপনি কত টাকা মাসে ইনকাম করতে পারবেন? আমি বলেছি Fulldive browser ব্যবহারের উপর আপনাকে ইনকাম দিবে। যত বেশি এই ব্রাউজার ব্যবহার করবেন তত বেশি আপনি আয় করতে পারবেন। মিনিমাম কয়েন একাউন্টে জমা হলেই আপনি তুলে নিবেন।


শেষ কথা

আশা করি এই পোস্ট টি পড়ার পর আপনি কোনো সমস্যা ছাড়াই Fulldive Browser থেকে ভাল পরিমাণে আয় করতে পারবেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে এই পোস্ট সম্পর্কে তাহলে নিচের কমেন্ট বক্সে জানান। এরকম আরো নতুন নতুন অনলাইনে ইনকাম করার মাধ্যম সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ 🚩 টি লাইক করুন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url