এইসএসসি "ব্যবসায় শিক্ষা" শাখার শিক্ষার্থীদের জন্য ফুল টিউটোরিয়াল

হ্যালো, শিক্ষার্থী বন্ধুরা। আশা করি ভাল আছো সবাই। আজকের এই পোস্ট টি মূলত উচ্চমাধ্যমিক এর ব্যববসায় শিক্ষা শাখার শিক্ষার্থী দের জন্য। একজন শিক্ষার্থী যখন উচ্চমাধ্যমিক এ পদার্পন করে তখন তাদের মধ্যে কমন কিছু প্রশ্ন দেখা যায়। যেমন- ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চমাধ্যমিকে কি কি বিষয় আছে?, তারপর ব্যবসায় শিক্ষা শাখায় চতুর্থ বিষয়ের পাশাপাশি তৃতীয় বিষয় নেওয়ার অপশন থাকে। এখানে কোথায় কোন বিষয় নিলে ভালো হয়? আমার এলাকায় কলেজের ক্লাস তেমন ভালো না, আমি অনলাইবে ক্লাস করতে চাই, কোথায় অনলাইনে ক্লাস করলে ভাল হবে? কলেজে কোন বিষয়ে কোন লেখকের বই কিনব? ইত্যাদি ইত্যাদি।

এইসএসসি "ব্যবসায় শিক্ষা" শাখার শিক্ষার্থীদের জন্য ফুল টিউটোরিয়াল


সমস্যার বিষয় এক্ষেত্রে যে অনলাইনে বিজ্ঞান এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য অনেক অনেক টিউটোরিয়াল থাকলেও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়াল অনেক কম। অনেক ক্ষেত্রেই বলা যায়, ব্যবসায় শিক্ষা শাখা কে কম গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমি সম্পূর্ণ এর বিপক্ষে। চিন্তার কোনো কারণ নেই। এই পোস্টে তোমাদেরকে জানাব যে ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চমাধ্যমিক এ কি কি বিষয় নেওয়া যায়। এছাড়াও ব্যবসায় শিক্ষা শাখার তৃতীয় ও চতুর্থ বিষয় কোনটা নিলে ভাল হবে সে সম্পর্কেও বলব। তারপর অনলাইনে ব্যবসায় শিক্ষা শাখার ক্লাস কোন প্লাটফর্ম এ সবচেয়ে ভাল সে সম্পর্কেও জানাব। কলেজে কোন লেখকের বই ভাল তার গাইডলাইনও পাবে। তাই এই পোস্ট টা নিশ্চই তোমাদের জন্য অনেক গুরুত্বপুর্ণ হতে যাচ্ছে। তাই পুরো পোস্ট টি মনোযোগ সহকারে পড়।


উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় কি কি বিষয় নেওয়া যায়?


ব্যবসায় শিক্ষা শাখার বিষয়গুলো মূলত ব্যবসায় সম্পর্কিত। তবে কিছু কিছু আবশ্যিক বিষয় আছে যেগুলো সব বিভাগের (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) একই। যেমন- বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অন্যান্য বিষয়গুলো হলো হিসাববিজ্ঞান (Accounting), ব্যবস্থাপনা (Management), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (Marketing), ফিন্যান্স ব্যাংকিং ও বীমা (Finance)। এছাড়াও চতুর্থ বিষয় হিসেবে আরও কিছু বিষয় সিলেক্ট করা যায়, যেমন- কৃষি  শিক্ষা, পরিসংখ্যান, অর্থনীতি ইত্যাদি। আবার চতুর্থ বিষয় যেমন অনেকগুলো থেকে একটা সিলেক্ট করা যায়, তামনি তৃতীয় বিষয় ব্যবসায় শিক্ষা শাখায় পছন্দমতো নেওয়ার অপশন থাকে। যে বিষয়ে পরে বলছি। এখন কোন বিষয়ে কোন লেখকের বই ভাল সে বিষয়ে আসা যাক।

কলেজে ভর্তিতে মাইগ্রেশন কিভাবে হয়- জানতে ক্লিক করো এখানে <<


কলেজে ব্যবসায় শিক্ষা শাখার কোন লেখকের বই কিনব?

কোন লেখকের বই ভাল সেটা জানা একজন শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, ভাল বই পড়লে সহজেই টপিক আত্মস্থ করা সম্ভব হয়। এছাড়াও ওই বই এ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পার্ট আলাদা করে সাজানো থাকে। অনেকেই একটা ভুল ধারণা নিয়ে থাকে যে একটা বিষয় যে পাবলিকেশনের ভাল, অন্য বইগুলোও কোনো বিচার না করে সেই পাবলিকেশনের নিয়ে নেয়। জেনে রাখা ভাল যে, একেক বিষয়ের বই একেক লেখকের ভাল। প্রত্যেক বিষয়ের জন্য লেখক বা পাবলিকেশন আলাদা করে দিলে পোস্ট টা বড় হয়ে যাবে। নিচে লিংক দিয়ে দিচ্ছি যেখানে গেলে ব্যবসায় শিক্ষা শাখার কোন বই কোন লেখক আর কোন পাবলিকেশনের নিলে ভাল হয়, সেটা বিস্তারিত বলা আছে। কোন বিষয় কোন লেখকের বই কিনবে জানতে নিচের লেখার উপর ক্লিক করুন-

উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় কোন বিষয়ে কোন লেখকের বই ভাল- জানতে এখানে ক্লিক করো <<


ব্যবসায় শিক্ষা শাখার তৃতীয় ও চতুর্থ বিষয় কোনটা নিলে ভাল হবে?

ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য একটা সুবিধা যে চতুর্থ বিষয় নির্বাচনের পাশাপাশি তৃতীয় বিষয় নিজের পছন্দমতো নেওয়া যায়। এখানে ফিন্যান্স অথবা মার্কেটিং থেকে একটা তৃতীয় বিষয় হিসেবে নেওয়া যায়। চতুর্থ বিষয় হিসেবে অন্য কিছু নেওয়া যায়। আবার চাইলে ফিন্যান্স আর মার্কেটিং দুটোই একসাথে নেওয়া যায়। এখানে গাণিতিক আর তত্ত্বীয় বিষয়ের একটা ব্যাপার আছে। এ ব্যাপারে আমার ব্লগ (royaldesk.blogspot.com) এই সাইটে বিস্তারিত বলা আছে। তৃতীয় ও চতুর্থ বিষয় নির্বাচন নিয়ে একজন কমার্সের শিক্ষার্থীর বিস্তারিত জানা প্রয়োজন। কারণ তাকে নির্বাচিত বিষয়ের উপর HSC দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের লেখার উপরে ক্লিক করো-

ব্যবসায় শিক্ষা শাখার উচ্চমাধ্যমিকে ৩য় এবং চতুর্থ বিষয় কোনটা নিলে সবচেয়ে ভালো হবে- জানতে এখানে ক্লিক করো<<


ব্যবসায় শিক্ষা শাখার অনলাইন ক্লাস কোথায় করব?

অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যেমন অনলাইনে ক্লাস করার সুযোগ রয়েছে, তেমনি ব্যবসায় শিক্ষা শাখার জন্য ও কিছু প্লাটফর্ম অনলাইনে ক্লাস নেয়। কিন্তু সব বিষয়ের জন্য সব অনলাইন প্লাটফর্ম ভালো না। একেক বিষয় একেক শিক্ষক অনলাইনে ভালো ক্লাস নেয়। তাই তোমার জনা প্রয়োজন কোন বিষয় অনলাইনে কোথায় ক্লাস করবে। এজন্য লিংক দিয়ে দিচ্ছি, যেখানে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ক্লাস এর প্লাটফর্ম  উল্লেখ করা আছে। অনলাইনে ক্লাস কোথায় করবে তা বিস্তারিত জানতে নিচের লেখার উপর এ ক্লিক করো-

ব্যবসায় শিক্ষা শাখার কোন বিষয়ে অনলাইনে ক্লাস কোথায় করবে?- জানতে ক্লিক করো<<


শেষ কথা

আশা করি এই পোস্ট টি উচ্চমাধ্যমিকের ব্যবসায় শাখার শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। শিক্ষা সম্পর্কিত আরো অনেক টিউটোরিয়াল আমার ব্লগে নিয়মিত আপডেট দিই। আপনারা চাইলে আমার ব্লগ (royaldesk.blogspot.com) এ একবার ঘুরে আসতে পারেন। আরো কোন প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজ 🚩এ ম্যাসেজ দিতে পারেন। ধন্যবাদ।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url